AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাপড়ে মোড়া ছিল ভারী, সাদা শক্ত জিনিসটা, সাড়ে ৫ কেজি ওজন, তারই দাম নাকি সাড়ে ৬ কোটি!

Ambergris: ক্রাইম ব্রাঞ্চের কাছে আগেই খবর এসেছিল যে অ্যাম্বারগ্রিস বা তিমির বমি পাচার করা হচ্ছে। সেই সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বদলাপুরের কাছে সন্দেহজনক গাড়িটিকে আটক করা হয়।

কাপড়ে মোড়া ছিল ভারী, সাদা শক্ত জিনিসটা, সাড়ে ৫ কেজি ওজন, তারই দাম নাকি সাড়ে ৬ কোটি!
অ্যাম্বারগ্রিস বা তিমির বমি।Image Credit: X
| Updated on: Sep 29, 2024 | 12:58 PM
Share

মুম্বই: ভারী সাদা শক্ত জমাট বাধা জিনিস। ওজন প্রায় ৫.৬ কেজি। গাড়িতে  কাপড় চাপা দিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশের নজর এড়ানো কি ওত সোজা? গাড়ি আটকে, কাপড় সরাতেই সব কিছু সামনে চলে এল। উদ্ধার হল ৬. ২ কোটি টাকার অ্যাম্বারগ্রিস। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

মহারাষ্ট্রের বদলাপুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি। থানের ক্রাইম ব্রাঞ্চ অভিযান চালিয়ে ৬ কোটি টাকারও বেশি মূল্যের তিমির বমি উদ্ধার করা হয়। অনিল ভোসলে, অঙ্কুশ শঙ্কর মালি ও লক্ষ্মণ শঙ্কর পাটিল নামক তিন যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রাইম ব্রাঞ্চের কাছে আগেই খবর এসেছিল যে অ্যাম্বারগ্রিস বা তিমির বমি পাচার করা হচ্ছে। সেই সূত্র ধরেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বদলাপুরের কাছে সন্দেহজনক গাড়িটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে বিশালাকার ওই তিমির বমি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, অ্যাম্বারগ্রিস বা তিমির বমি-কে ভাসমান সোনা বলা হয়। সুগন্ধী তৈরি করতে তিমির বমি ব্যবহার করা হয়। মাঝ সমুদ্র থেকে বহু কষ্ট করে যেহেতু তিমির বমি সংগ্রহ করতে হয়, তাই এর দামও বিপুল হয়।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে