AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: বাংলায় শাহের 3D অস্ত্র, এবার সীমান্ত সুরক্ষায় জোর দিতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah will Visit in West Bengal: স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র খবর, চার রাজ্যে সফর করবেন অমিত শাহ। আজ থেকেই সেই সফর শুরু হচ্ছে। এদিন, রাজস্থানের বিকানের-এ যাবেন তিনি। সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। পশ্চিমবঙ্গেও ১৫ জুন সীমান্ত সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Amit Shah: বাংলায় শাহের 3D অস্ত্র, এবার সীমান্ত সুরক্ষায় জোর দিতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 11:40 AM
Share

কলকাতা ও নয়া দিল্লি: অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের একটাই নীতি। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট। বাংলাতেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার সীমান্তে সুরক্ষা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দেশজুড়ে সফর শুরু করছেন তিনি।  মূলত, দেশের সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। তাঁর সফর তালিকা রয়েছে পশ্চিমবঙ্গও। উল্লেখ্য, দিন কয়েক আগেই তিনি স্মার্ট বর্ডারের (Smart Border) ঘোষণা করেছিলেন। মূলত, সীমান্ত এলাকাগুলি দুর্ভেদ্য করে তুলতেই এই বিশেষ প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্প নিয়েও সীমান্তের রাজ্যগুলির সঙ্গেও কথা বলবেন অমিত শাহ।

সীমান্ত সফর অমিত শাহের

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র খবর, চার রাজ্যে সফর করবেন অমিত শাহ। আজ থেকেই সেই সফর শুরু হচ্ছে। এদিন, রাজস্থানের বিকানের-এ যাবেন তিনি। সীমান্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। একইসঙ্গে রাজস্থানের সীমান্ত লাগোয়া পাঁচ জেলার ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন।

রাজ্যে সীমান্ত এলাকায় ‘শাহী’ সফর

আগামী মাসেই আসছেন পশ্চিমবঙ্গে। ১৫ জুন রাজ্যে পা দেবেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাজ সরজমিনে খতিয়ে দেখবেন। উল্লেখ্য, বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য। তারই মধ্যে অমিত শাহের সীমান্ত সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকার কোনও একটি বিএসএফ পোস্ট ঘুরে দেখবেন তিনি। এছাড়া, সীমান্ত লাগোয়া জেলার ডিএম, এসপি, পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে একযোগে বিএসএফকে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনবিন্যাস পরিবর্তন রুখতে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে চায় সরকার।

জানা গিয়েছে, চার রাজ্যে সফরের পর স্মার্ট বর্ডার বাস্তবায়ন নিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গ, অসমএবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?