AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amritsar IED Recovery: প্রায় ৮০০ গ্রামের RDX! বিএসএফের ক্যাম্প উড়িয়ে দেওয়ার চক্রান্ত?

Amritsar IED Recovery: প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম আরডিএক্স বা IED উদ্ধার করল অমৃতসর গ্রামীন পুলিশ এবং স্পেশাল ইন্টেলিজেন্স সেল। একইসঙ্গে উদ্ধার হয়েছে, টাইমার, ব্যাটারি, বেশ কিছু তার এবং বিওপি লেখ একটি কাগজ। একটি লোহার বাক্সতে এই বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Amritsar IED Recovery: প্রায় ৮০০ গ্রামের RDX! বিএসএফের ক্যাম্প উড়িয়ে দেওয়ার চক্রান্ত?
বাজেয়াপ্ত বিস্ফোরকImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Aug 16, 2026 | 11:43 PM
Share

কলকাতা: স্বাধীনতা দিবসের পরে কি বিএসএফের পোস্ট উড়িয়ে দেওয়ার চক্রান্ত? পঞ্জাবের অমৃতসর গ্রামীণ পুলিশের অন্তর্গত সীমান্তবর্তী অংশ থেকে উদ্ধার হল টাইম বোমা। প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম আরডিএক্স বা IED উদ্ধার করল অমৃতসর গ্রামীন পুলিশ এবং স্পেশাল ইন্টেলিজেন্স সেল। একইসঙ্গে উদ্ধার হয়েছে, টাইমার, ব্যাটারি, বেশ কিছু তার এবং বিওপি লেখ একটি কাগজ। একটি লোহার বাক্সতে এই বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল সূত্রে খবর, এই বিওপি অর্থাৎ বর্ডার আউট পোস্ট।যে কারণেই মনে করা হচ্ছে, কোন একটি গুরুত্বপূর্ণ বর্ডার আউট পোস্ট করানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা।

উদ্ধারের পর নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে বম্ব ডিসপোজাল স্কোয়াড IED-টি সফলভাবে নিষ্ক্রিয় করে। সম্প্রতি এই এলাকা থেকে কিছু দূরেই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল।

ফের একই কায়দায় বিস্ফোরক উদ্ধার হল, তাও টাইমার এবং অন্যান্য উপকরণ নিয়ে।স্বাভাবিকভাবেই পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল সূত্রে খবর, আগামী দিনে বড়সড় নাশকতার পরিকল্পনা তৈরি করা হয়েছে পাঞ্জাব এবং লাগোয়া হরিয়ানা বা দিল্লী ঘিরে।এই পরিকল্পনা বারবার ভেস্তে দিচ্ছে পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল।

কিন্তু কেন এই বেপরোয়া মনোভাব জঙ্গি বা স্লিপার সেলের সেটাই মূলত তদন্ত করে দেখছে পাঞ্জাব পুলিশের ইনটেলিজেন্স সেলের গোয়েন্দারা।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী