AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: রাজধানীর বাইরে প্রথম চলচ্চিত্র পুরস্কার প্রদান, আগামী বছর হতে পারে আপনার রাজ্যেও, এবার দেশের সেরা পর্যটন কেন্দ্রগুলিতে বসবে অ্যাওয়ার্ডের আসর, জানালেন অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnaw on National Film Awards 2026: কেন্দ্রীয় মন্ত্রী বলেন,"আজ একতা নগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। এখানেই সর্দার প্যাটেলের বিশ্বের সবথেকে বড় মূর্তি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি।"

Ashwini Vaishnaw: রাজধানীর বাইরে প্রথম চলচ্চিত্র পুরস্কার প্রদান, আগামী বছর হতে পারে আপনার রাজ্যেও, এবার দেশের সেরা পর্যটন কেন্দ্রগুলিতে বসবে অ্যাওয়ার্ডের আসর, জানালেন অশ্বিনী বৈষ্ণব
অশ্বিনী বৈষ্ণবImage Credit: Tv9 Bangla
| Updated on: Sep 22, 2026 | 1:14 PM
Share

নয়া দিল্লি: দেশের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards) প্রদান অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা কেন্দ্রের। গুজরাটের একতা নগর থেকে সেই উদ্যোগের সূচনা হচ্ছে। প্রথমবার রাজধানীর বাইরে চলচ্চিত্র প্রদান অনুষ্ঠিত হচ্ছে। একতা নগরেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে আহমেদাবাদ থেকে বিশেষ ট্রেনে একতা নগর যাওয়ার পথে এই পরিকল্পনার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”আজ একতা নগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। এখানেই সর্দার প্যাটেলের বিশ্বের সবথেকে বড় মূর্তি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি।” তাঁর কথায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে দেশের চলচ্চিত্র জগতের শিল্পী, অভিনেতা, সিনেমাটোগ্রাফার, ক্যামেরাকর্মী ও টেকনিশিয়ানরা যুক্ত থাকেন। ফলে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে এই অনুষ্ঠান আয়োজন করা হলে সংশ্লিষ্ট জায়গার পর্যটনের প্রচারও হবে। একই সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও নতুন মাত্রা যোগ হবে।

পরের বার কোথায় অনুষ্ঠিত হবে জাতীয় পুরস্কার?

ভবিষ্যতে কোন কোন পর্যটন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান হবে, তার জন্য রাজ্যগুলির কাছ থেকে প্রস্তাব চেয়েছেন মন্ত্রী। প্রতিটি রাজ্যকে তাদের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের নাম প্রস্তাবের দাবি করেছেন। শুধু জায়গার নাম পাঠালেই হবে না। সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্রের পরিকাঠামোয় কী কী উন্নয়ন করা হবে, সেই পরিকল্পনাও জানাতে হবে। প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের প্রয়োজনীয় উন্নয়ন করা হলে এবং সেটি নির্বাচিত হলে পরবর্তী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান সেখানেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।

কী জানিয়েছেন মন্ত্রী?

এই বিষয়ে মন্ত্রী বলেন, “আমি সমস্ত রাজ্যের কাছে আবেদন করছি, তাঁরা যেন নিজেদের রাজ্যের সেরা পর্যটন কেন্দ্রগুলির প্রস্তাব পাঠায়। সেই সঙ্গে সেখানে উন্নত সুযোগ-সুবিধা এবং সার্বিক উন্নয়নের পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করে। যে রাজ্যের প্রস্তাব নির্বাচিত হবে, পরবর্তী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান সেই পর্যটন কেন্দ্রেই আয়োজন করা হবে।”

উদ্যোগের পিছনে জি২০

বিশেষ উদ্যোগের পিছনে G20 আয়োজনের প্রসঙ্গও তুলে ধরেছেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে G20-র বিভিন্ন বৈঠক শুধুমাত্র একটি শহরে সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন রাজ্য ও পর্যটন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রেও একই ধরনের ভাবনা অনুসরণ করতে চাইছে কেন্দ্র।”

Follow Us