AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT: কোন পথে কার্যকর হবে ইউনিফর্ম সিভিল কোড? WITT-র মঞ্চে বলবেন হিমন্ত বিশ্বশর্মা

WITT: সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন আমন্ত্রণ জানানো সত্ত্বেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে সহ কংগ্রেসের শীর্ষনেতারা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দিলেন না? রাজনৈতিক অনুষ্ঠান না হওয়া সত্ত্বেও কেন এমনটা করলেন কংগ্রেস নেতারা?

WITT: কোন পথে কার্যকর হবে ইউনিফর্ম সিভিল কোড? WITT-র মঞ্চে বলবেন হিমন্ত বিশ্বশর্মা
হিমন্ত বিশ্ব শর্মাImage Credit: TV9 Network
| Updated on: Feb 25, 2024 | 7:18 AM
Share

নয়া দিল্লি: দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9-এর আয়োজন করা কনক্লেভ What India Thinks Today শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন সেই সম্মেলনে। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সম্মেলনের তৃতীয় দিনে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি কনক্লেভে আলোচনায় যোগ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর রাজ্যে কীভাবে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার কথা ভাবছেন তিনি, সে বিষয়ে আলোচনা করবেন অসমের মুখ্যমন্ত্রী।

‘হিন্দুওন কা হিন্দুস্তান?’ এই বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই কনক্লেভে। বরাবরই তীক্ষ্ণ ও তুখোড় বক্তব্যের জন্য পরিচিত হিমন্ত বিশ্বশর্মা। দীর্ঘদিন ধরেই তিনি তাঁর রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার কথা বলেছেন। সম্প্রতি তিনি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেছেন। মুসলিম বিবাহ এবং বিবাহবিচ্ছেদ আইন-১৯৩৫ বাতিল করা হয়েছে অসমে। অবার থেকে এই রাজ্যে সব বিয়ে ও বিবাহবিচ্ছেদ বিশেষ বিবাহ আইনের অধীনে নথিভুক্ত হবে।

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করেছেন এবং কংগ্রেসের কঠোর সমালোচনাও করেছেন। তিনি দাবি করেছেন কংগ্রেসের রাজনীতি হিন্দুদের জন্য নয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে বিজয় সংকল্প যাত্রার আয়োজন করেছে, তাতে যোগ দিতে তেলঙ্গানায় সম্প্রতি গিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানে জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন আমন্ত্রণ জানানো সত্ত্বেও সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে সহ কংগ্রেসের শীর্ষনেতারা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দিলেন না? রাজনৈতিক অনুষ্ঠান না হওয়া সত্ত্বেও কেন এমনটা করলেন কংগ্রেস নেতারা?

রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ না দেওয়ার জন্য কংগ্রেসকে আক্রমণ করে হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “বলতে হবে আপনারা কেন যাননি? আপনারা কি হিন্দুদের ভালবাসেন না? আপনারা কি বাবরকেই সমর্থন করবেন?” কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ অসমের ওপর দিয়ে যাওয়ার সময় যে বিতর্ক তৈরি হয়েছিল, সে সম্পর্কেও তাঁর মতামত পেশ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

Follow Us