AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

B R Ambedkar: ‘নিখোঁজ’ অম্বেডকর! গ্রামজুড়ে পড়ল ঢি, খবর গেল পুলিশে

B R Ambedkar: দু'দিন আগেই মধ্যপ্রদেশের ছাত্তারপুর জেলার বারি গ্রামে বসানো হয়েছিল সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের মূর্তি। কিন্তু তা প্রতিস্থাপনের দু'দিনের মাথায় এ কি কাণ্ড।

B R Ambedkar: 'নিখোঁজ' অম্বেডকর! গ্রামজুড়ে পড়ল ঢি, খবর গেল পুলিশে
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Mar 14, 2025 | 12:01 PM
Share

ভোপাল: তিনি শুধুই একজন সংবিধান নির্মাতা নন। বরং, দেশের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের প্রতিনিধিও। সেই প্রতিনিধির মূর্তিই এখন ‘নিখোঁজ’।

দু’দিন আগেই মধ্যপ্রদেশের ছাত্তারপুর জেলার বারি গ্রামে বসানো হয়েছিল সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের মূর্তি। কিন্তু তা প্রতিস্থাপনের দু’দিনের মাথায় এ কি কাণ্ড। গায়েব হয়ে গেল আস্ত মূর্তিটা। আর তা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। খবর দেওয়া হয়েছে থানায়।

কেই বা নিয়ে গেল মূর্তিটা? আর নিয়ে পালালই বা কী জন্য? এই নিয়ে এখনও ধোঁয়াশায় স্থানীয় থানার পুলিশ। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সেই গ্রামের স্থানীয় থানার পুলিশ সুপারিন্টেডেন্ট বেদিতা দগর জানাচ্ছেন, ‘আমরা ইতিমধ্য়ে FIR দায়ের করেছি। গোটা ঘটনার কূল কিনারা পেতে শুরু হয়েছে তল্লাশি। উচ্চতায় প্রায় দে়ড় ফুটের কাছাকাছি সেই মূর্তিটি। এবার তারা কারা নিয়ে পালাল, সেই নিয়ে এখনও খানিকটা ধোঁয়াশা রয়েছে।’

চুরির প্রসঙ্গে গ্রামের প্রধান জানাচ্ছেন, ‘উত্তরপ্রদেশ থেকে আমরা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে টাকা তুলে এই মূর্তিটি গ্রামে বসিয়েছিলাম। গ্রামে ঢোকার মুখে বসানো ছিল সেটি। কিন্তু মঙ্গলবার মূর্তি প্রতিস্থাপনের ঠিক দু’দিনের মাথায় বৃহস্পতিবার গায়েব হয়। যা শুনলাম, এই ঘটনায় পুলিশ আপাতত দু’জনকে আটক করেছে।’

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ