AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Ration Rules: রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর! প্রতি মাসে আর ৩৫ কেজি চাল-গম পাওয়া যাবে না?

Antyodaya Anna Yojana: জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অন্ত্যোদয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এই যোজনায় পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু ৫ কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হয় রেশনে।

New Ration Rules: রেশন গ্রাহকদের জন্য খারাপ খবর! প্রতি মাসে আর ৩৫ কেজি চাল-গম পাওয়া যাবে না?
ফাইল চিত্র।Image Credit: Lynsey Addario/Getty Images Reportage
| Updated on: Jun 26, 2026 | 5:22 PM
Share

নয়া দিল্লি: রেশন গ্রহীতাদের জন্য দুঃসংবাদ। মাসে মাসে যারা রেশন (Ration) নেন, তারা এবার আগের তুলনায় কম রেশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকার অন্ত্যোদয় অন্ন যোজনায় (Antyodaya Anna Yojana) পরিবার পিছু শস্যের বরাদ্দে পরিবর্তন আনতে চলেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষদের উপরে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অন্ত্যোদয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এই যোজনায় পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু ৫ কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হয় রেশনে।

  তবে সরকার এবার এই বরাদ্দ পরিবর্তন করে মাসে ৭ কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করছে। পরিবারের প্রতি সদস্য পিছু এই রেশন দেওয়া হবে।  

সহজভাবে বলতে গেলে, এখন থেকে পরিবারের সদস্য পিছু ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। অর্থাৎ কারোর পরিবারে যদি দুইজন সদস্য থাকে, তবে তিনি ১৪ কেজি রেশন পাবেন। যদি কারোর পরিবারে পাঁচজন সদস্য থাকেন, তবে ৩৫ কেজি শস্য দেওয়া হবে। সর্বাধিক ৩৫ কেজিই লিমিট। পরিবারে পাঁচজনের বেশি সদস্য থাকলেও, ৩৫ কেজির বেশি রেশন দেওয়া হবে না।

ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্য়াক্ট ২০১৩-তে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকও ১৩ জুলাইয়ের মধ্যে সাধারণ মানুষকে এই সংশোধনী সম্পর্কে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে।

Follow Us