AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lord Ram in Note: ৫০০ টাকার নোটে রামের ছবি! মন্দির উদ্বোধনের আগে ভাইরাল

রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতীয় নোটে রামের ছবি ছাপানোর দাবি উঠল নেটদুনিয়ায়। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ সংক্রান্ত ছবি-পোস্ট। সেই সব ছবিতে ৫০০ টাকার নোটে দেখা যাচ্ছে রামের ছবি। নেটিজেনদের একাংশের দাবি, ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবির বদলে রামের ছবি দেওয়া হোক।

Lord Ram in Note: ৫০০ টাকার নোটে রামের ছবি! মন্দির উদ্বোধনের আগে ভাইরাল
৫০০ টাকার নোটে রামের ছবির দাবিImage Credit: Twitter
| Updated on: Jan 17, 2024 | 7:36 PM
Share

নয়াদিল্লি: সামনের সপ্তাহেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। তা ঘিরে গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে ভারতীয় নোটে রামের ছবি ছাপানোর দাবি উঠল নেটদুনিয়ায়। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ সংক্রান্ত ছবি-পোস্ট। সেই সব ছবিতে ৫০০ টাকার নোটে দেখা যাচ্ছে রামের ছবি। নেটিজেনদের একাংশের দাবি, ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবির বদলে রামের ছবি দেওয়া হোক। এবং ভবিষ্যতে রামের ছবিই থাকুক ৫০০ টাকার নোটে। এমনকি নোটের পিছনেম গান্ধীর চশমার বদলে রামের তির-ধনুকের ছবি দেওয়ার দাবি উঠেছে।

নেটিজেনদের একাংশ রামের ছবি দিয়ে ৫০০ টাকার নোটের নকশা তৈরি করেছেন। সেই ছবিই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং তা দেখতেও লাগছে অভিনব। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নোটে ছবি বদলের কোনও ঘোষণা করেননি। ১৯৯৬ সালে অশোক স্তম্ভের বদলে গান্ধী সিরিজের নোট ছাপা শুরু করে আরবিআই। তার থেকে বিভিন্ন অঙ্কের ভারতীয় নোটে দেখা যায় মহাত্মা গান্ধীর ছবি।

যদিও ভারতীয় নোটে গান্ধীর ছবি বদলের দাবি নতুন নয়। অতীতে বিভিন্ন সময় এই দাবি উঠেছে। গান্ধীর বদলে রবীন্দ্রনাথ বা আব্দুল কালামের ছবি ছাপানোর দাবিও অতীতে উঠেছিল। যদিও সে সময় এই সমস্ত দাবি খারিজ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৫০০ টাকার নোটে রামের ছবি থাকা নিয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করেনি রিজার্ভ ব্যাঙ্ক।

Follow Us