AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Case In SC: ‘কীভাবে দ্রুত নিষ্পত্তি সম্ভব, সেটা নিয়েই উদ্বিগ্ন আমরা’, SIR মামলায় ফের কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

Bengal SIR Case in Supreme Court: এসআইআরে নাম বাদ যাবার কারণে যারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে না, তাদের ক্ষেত্রে পুরনো অবস্থান ফের ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 'এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ, নাগরিকত্ব যাওয়া নয়। সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া নয়।'

SIR Case In SC: 'কীভাবে দ্রুত নিষ্পত্তি সম্ভব, সেটা নিয়েই উদ্বিগ্ন আমরা', SIR মামলায় ফের কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট, ফাইল চিত্র।Image Credit: X
| Edited By: | Updated on: Aug 25, 2026 | 1:58 PM
Share

 নয়া দিল্লি: বাংলার এসআইআর সংক্রান্ত মামলায় এর নতুন করে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বিশেষ বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি হয়। কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে,  ট্রাইব্যুনালে এখনও কত মামলা বিচারাধীন আছে? কত মামলার নিষ্পত্তি হয়েছে?  মামলার প্রকৃতি অনুযায়ী পৃথক করা হয়েছে কিনা?

পাশাপাশি সুপ্রিম কোর্ট এদিন জানতে চায়,  যে ৭ লক্ষ মানুষ নাম অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন, তাদের মধ্যে কত নাম অন্তর্ভুক্তি হয়েছে? যে ৩১ লক্ষের নাম নতুন করে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে, সে বিষয়ে কত জনের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হয়েছে? ট্রাইবুনালে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কী পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন?  অতিরিক্ত ট্রাইবুনাল গঠনের ক্ষেত্রে কমিশনের ভাবনা-চিন্তা কি? প্রসঙ্গত, কমিশনের আইনজীবী ডিএস নাইডু এদিন আদালতে জানান, অতিরিক্ত ট্রাইবুনাল গঠন এবং বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কী পদক্ষেপ করা যায়, তা চূড়ান্ত করতে এর মধ্যেই বৈঠকে বসছে কমিশন এবং কলকাতা হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসআইআরে নাম বাদ যাবার কারণে যারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে না, তাদের ক্ষেত্রে পুরনো অবস্থান ফের ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ, নাগরিকত্ব যাওয়া নয়। সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়া নয়।’

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয় নিয়েই উদ্বিগ্ন আমরা। এই মুহূর্তে নির্বাচনের মার্জিন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ভাবছি না।”

সুপ্রিম কোর্টে কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর RTI থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৩৮ লক্ষ আবেদন কমিশনের কাছে সম্প্রতি জমা পড়েছে। এর মধ্যে মাত্র ৮২ হাজার মানুষের আবেদনের নিষ্পত্তি হয়েছে। এই ৮২ হাজারের মধ্যে ৭৫ হাজারের নাম নতুন করে ভোটার তালিকায় সংযুক্ত হয়েছে।

আইনজীবীদের দাবি, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ৩৮ লক্ষের মধ্যে ৭ লক্ষ মানুষ নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। বাকি নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশ, কমিশনকে হলফনামা জমা দিয়ে জানাতে হবে, মোট কত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে। মোট কত নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

Follow Us