AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Blast: দুই ঘণ্টা ধরে টানা বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে উড়ে গিয়েছে দেহ! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

Fire Cracker Blast: যখন বিস্ফোরণ হয়, তখন বেশ অনেকজন উপস্থিত ছিলেন বাড়িতে। তাঁরা গুরুতর আহত হন। অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।  জানা গিয়েছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে বাড়ির সামনের অংশ সম্পূর্ণ উড়ে যায়। ভাঙা অংশ উড়ে গিয়ে রাস্তায় পড়ে।

Bihar Blast: দুই ঘণ্টা ধরে টানা বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে উড়ে গিয়েছে দেহ! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
বিহারে ভয়াবহ বিস্ফোরণ।Image Credit: X
| Updated on: Oct 23, 2026 | 8:19 PM
Share

পটনা: ভয়ঙ্কর বিস্ফোরণ। উড়ে গেল বাড়ির চাল থেকে শুরু করে দেওয়াল। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। আজ, শুক্রবার বিহারের সিওয়ান জেলায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিপুল পরিমাণে বাজি মজুত করে রাখা হয়েছিল ওই বাড়িতে। বিস্ফোরণের জেরেই বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। এখনও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিওয়ান জেলার বাসিন্দা মহম্মদ আমিরুদ্দিন মিঞার বাড়িতে বিপুল পরিমাণ বাজি মজুত করে রাখা ছিল। তিনি বাজির ব্যবসা করেন। আজ বাড়িতে যে ঘরে বাজি রাখা ছিল, সেখানে কোনও কারণে বিস্ফোরণ হয়। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় বিশাল বিস্ফোরণ হয়। আগুন লেগে যায়। একের পর এক বিস্ফোরণ হতে পারে। পরপর ঘর গুলিতে বিস্ফোরণ হয়, আগনু লেগে যায়।

যখন বিস্ফোরণ হয়, তখন বেশ অনেকজন উপস্থিত ছিলেন বাড়িতে। তাঁরা গুরুতর আহত হন। অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।  জানা গিয়েছে, বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে বাড়ির সামনের অংশ সম্পূর্ণ উড়ে যায়। ভাঙা অংশ উড়ে গিয়ে রাস্তায় পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে পরপর বিস্ফোরণ হতেই থাকে। আশেপাশের এলাকাতেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। এমনই অবস্থা যে তাদের চেনার উপায়ও নেই। তবে পুলিশ-প্রশাসনের তরফে এখনও মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি।

Follow Us