PM Modi-Donald Trump: প্রোটোকলের বালাই নেই! মোদী-ট্রাম্পের ফোনালাপে ঢুকে পড়লেন ইলন মাস্ক, কী কথা হল?

Iran War Update: দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরান-আমেরিকা যুদ্ধ নিয়ে ফোনে কথা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর। সেই ফোনেই হঠাৎ সামিল হন ইলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন।

PM Modi-Donald Trump: প্রোটোকলের বালাই নেই! মোদী-ট্রাম্পের ফোনালাপে ঢুকে পড়লেন ইলন মাস্ক, কী কথা হল?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Mar 28, 2026 | 7:02 AM

ওয়াশিংটন: দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হচ্ছে, সেই উচ্চ পর্যায়ের বৈঠকে ঢুকে পড়লেন এমন একজন, যিনি কোনও প্রশাসনিক পদে নেই। তবে তিনি বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি। কথা হচ্ছে ইলন মাস্কের (Elon Musk)। কূটনৈতিক নিয়মের বেড়াজাল ভেঙে ইলন মাস্ক ঢুকে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narndra Modi) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আলোচনা চক্রে।  

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরান-আমেরিকা যুদ্ধ নিয়ে ফোনে কথা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর। সেই ফোনেই হঠাৎ সামিল হন ইলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন। ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছেন মাস্ক, আবার ট্রাম্পও ক্ষমতা আসতেই টেসলার মালিকের জন্য আলাদা একটি প্রশাসনিক দফতর তৈরি করে দিয়েছিলেন, যার বর্তমানে অস্তিত্ব নেই।

যেহেতু কোনও প্রশাসনিক বা গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে নেই ইলন মাস্ক, তাই দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় একজন সাধারণ নাগরিকের সামিল হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে যখন একটা যুদ্ধ চলছে, তখন সেই যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে কীভাবে অন্য কেউ সামিল হতে পারল।

জানা গিয়েছে, মোদী-ট্রাম্পের ওই ফোনালাপে মূলত মধ্য প্রাচ্য়ের যুদ্ধ পরিস্থিতি ও সঙ্কট কীভাব মোকাবিলা করা যায়, পরিস্থিতি স্বাভাবিক করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় হরমুজ প্রণালী খোলার বিষয়ে, কারণে বিশ্ব বাজারে তেল ও জ্বালানির দাম বাড়ছে হরমুজের পথ বন্ধ থাকায়। তবে কেন এই ফোনালাপে ইলন মাস্ককে যোগ করা হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। মার্কিন সরকার বা ভারতের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, মার্কিন আধিকারিকরা মনে করছেন মাস্কের এই ফোনকলে যোগ দেওয়া বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন। তাদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক ফের একবার ঠিক হচ্ছে। এই যুদ্ধের কারণে মাস্কের ব্যবসাতেও বিপুল ক্ষতি হচ্ছে, তাই এই ফোনালাপে যোগদান।

Follow Us