AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জানুয়ারির শেষে শুরু বাজেট অধিবেশন, করোনায় কমছে সময়সীমা

সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির সূত্র অনুযায়ী, বাজেট অধিবেশনের প্রথম দিনে চিরাচরিত রীতি মেনেই যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে ১ ফেব্রুয়ারি।

জানুয়ারির শেষে শুরু বাজেট অধিবেশন, করোনায় কমছে সময়সীমা
ফাইল চিত্র।
| Updated on: Jan 05, 2021 | 5:43 PM
Share

নয়া দিল্লি: করোনা ভীতি কাটিয়ে অবশেষে বসছে অধিবেশন। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন (Budget Session of Parliament)। মঙ্গলবার বাজেট অধিবেশনের নির্ঘণ্ট স্থির করতেই বৈঠকে বসে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs)। এরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

করোনা সংক্রমণের কারণ দেখিয়েই বাতিল করে দেওয়া হয়েছিল শীতকালীন অধিবেশন (Winter session of Parliament)। সেই সময়ই সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি (Prahlad Joshi) জানিয়েছিলেন, শীতকালীন অধিবেশন না হলেও অবশ্যই বাজেট অধিবেশনের আয়োজন করা হবে। সেই কথা রেখেই আজ জানানো হল, আগামী ২৯ জানুয়ারি থেকে প্রথম ধাপে অধিবেশন শুরু হবে। তা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি অবধি। এরপরে ৮ মার্চ থেকে ৮ এপ্রিল অবধি দ্বিতীয় দাপের অধিবেশনের আয়োজন করা হবে।

তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরে কেবলমাত্র চার ঘণ্টা ধরে বাজেট অধিবেশন হবে। এছাড়াও মাস্ক পড়া, সামাজিক দূরত্ব সহ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: ৪৫০ কিমি দীর্ঘ গ্যাস পাইপলাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বললেন, ‘পরিবেশবান্ধব রাষ্ট্র গড়ার পথে এগোচ্ছে ভারত’

সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির সূত্র অনুযায়ী, বাজেট অধিবেশনের প্রথম দিনে চিরাচরিত রীতি মেনেই যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে ১ ফেব্রুয়ারি।

অন্যদিকে, বাজেট অধিবেশনের আগেই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামীকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট বৈঠক হবে। এরপর সকাল সাড়ে দশটা নাগাদ মন্ত্রীসভার পূর্ণাঙ্গ বৈঠক হবে।

যাবতীয় সুরক্ষাবিধি মেনেই গতবছরে বাদল অধিবেশনের আয়োজন করা হলেও বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক করোনা আক্রান্ত হওয়ায় সেই অধিবেশন বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর শীতকালীন অধিবেশনের জন্য কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) চিঠি দিলে কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ যোশি চিঠির জবাবে বলেন, “অধিবেশন শুরু করা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনা করা হয়েছে। তাঁদের সকলেরই মত, শীতকালীন অধিবেশন আয়োজন না করাই শ্রেয়। সরাসরি বাজেট অধিবেশনেরই আয়োজন করা হবে।”

আরও পড়ুন: অনুমোদনের ১০ দিনের মধ্যেই টিকাকরণ শুরু করতে প্রস্তুত দেশ!

Follow Us
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
খাটের তলায় লুকিয়ে জগদ্দলের অভিযুক্ত, পুলিশ বাড়িতে ঢুকেই যা করল...
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
জগদ্দলের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ ৪
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
বাংলার মেজাজ বলছে, শপথ অনুষ্ঠানে আমাকে আবার আসতে হবে: মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
'TMC-র মুখে এখন মা-মাটি-মানুষের কথা নেই', কারণও জানালেন মোদী
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
ভোট প্রচারের শেষ লগ্নে উত্তপ্ত হাওড়া, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর