AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Jaymalya Bagchi: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসছেন আরও এক বাঙালি? কবে?

Justice Jaymalya Bagchi: ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিছুদিনের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও ওই বছরের ৮ নভেম্বরই ফের তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়।

Justice Jaymalya Bagchi: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসছেন আরও এক বাঙালি? কবে?
চর্চা আইনজীবী মহলে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 12:13 AM
Share

নয়া দিল্লি: এবার সুুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। সূত্রের খবর, তাঁকে দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এমনকী ২০৩১ সালের দেশের প্রধান বিচারপতির আসনেও বসতে পারেন তিনি। সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম রয়েছে তাঁরাই জয়মাল্য বাগচীর ‘সুপ্রিম’ আগমণে গ্রিন সিগন্যাল দিয়েছেন। 

এই কলেজিয়ামই বলছে ২০৩১ সালের ২৬ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসবেন জয়মাল্য বাগচী। এই খবর নিয়েই এখন চর্চা বাংলা তো বটেই, গোটা দেশজুড়ে। বর্তমানে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি হিসাবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার সেই তালিকায় নবতম সংযোজন জয়মাল্য বাগচী। 

এদিকে তথ্য বলছে, ২০১৩ সালের ১৮ জুলাই আলতামাস কবীর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন। তারপর থেকে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি ওই আসনে বসেননি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের হিসেব-নিকেশ এও বলছে ২০৩১ সালের ২৫ মে পর্যন্ত শীর্ষ আদালতের প্রধান বিচারপতির আসনে থাকবেন বিচারপতি কেভি বিশ্বনাথন। তিনি অবসর নিলেই ওই আসনে বসবেন বিচারপতি বাগচী। কাজ চালিয়ে যাবেন ওই বছরের ২ অক্টোবর পর্যন্ত। যদিও সে অনেক পরের কথা হলেও আপাতত তাঁর ‘সুপ্রিম গমনে’ তুমুল চর্চা কলকাতার আইনজীবী মহল থেকে হাইকোর্টের অন্দরে। ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিছুদিনের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও ওই বছরের ৮ নভেম্বরই ফের তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। 

Follow Us
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?