AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBSE Class 12 Result 2026: প্রকাশিত CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট, পাশের হারে ছেলেদের টপকে গেল মেয়েরা

CBSE board exam result: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফে আজ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়। এবারের মোট পাশের হার ৮৫.২০ শতাংশ। গতবারের তুলনায় এবারে পাশের হার ৩.১৯ শতাংশ কমল। তবে এবারের রেজাল্টে ছেলেদের হারিয়ে দিয়েছে মেয়েরা।

CBSE Class 12 Result 2026: প্রকাশিত CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট, পাশের হারে ছেলেদের টপকে গেল মেয়েরা
কত পাশের হার দ্বাদশ শ্রেণিতে?Image Credit: PTI
| Updated on: May 13, 2026 | 2:03 PM
Share

নয়া দিল্লি: প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। এক মাসের মাথায় ফল প্রকাশ হল। কোথা থেকে রেজাল্ট দেখবেন?

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফে আজ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়। প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিল। এবারের মোট পাশের হার ৮৫.২০ শতাংশ। গতবারের তুলনায় এবারে পাশের হার ৩.১৯ শতাংশ কমল। ২০২৫ সালে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পাশের হার ছিল ৮৮.৩৯ শতাংশ। মোট ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন পড়ুয়া পাশ করেছে।

তবে এবারের রেজাল্টে ছেলেদের হারিয়ে দিয়েছে মেয়েরা। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ৬.৭৩ শতাংশ বেশি।

সবথেকে ভাল রেজাল্ট করেছে ত্রিবান্দম। সেখানে পাশের হার ৯৫.৬২ শতাংশ। পাশের হার সবথেকে কম প্রয়াগরাজে। সেখানে পাশের হার ৭২.৪৩ শতাংশ।

কোথা থেকে রেজাল্ট দেখবেন?

  • সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in বা results.cbse.nic.in – থেকে দ্বাদশ শ্রেণির ফলাফল দেখা যাবে।
  • এছাড়া ডিজিলকার (DigiLocker) অ্যপ বা উমঙ্গ অ্যাপ (UMANG App) থেকে দ্বাদশ শ্রেণির ফল দেখা যাবে।
  • এছাড়া ইন্টারাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে।

Follow Us