Firhad Hakim CID: কালই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, আজই ফিরহাদের বাড়িতে CID, বড় বিপদ
Firhad Hakim CID Investigation: বৃহস্পতিবার ৮টা নাগাদ তাঁরা ফিরহাদের বাড়িতে পৌঁছন। তদন্তকারীরা জানতে চাইছেন, ওই বৈঠকে কোন কোন বিধায়ক ছিলেন আর কোন কোন বিধায়ক ছিলেন না। যাঁরা উপস্থিত ছিলেন না, তাঁদের নামের পাশে যে সই করা হয়েছে বলে অভিযোগ উঠছে, সেটা কি তাঁর উপস্থিতিতেই করা হয়েছে, নাকি তাঁর অনুপস্থিতিতে?

কলকাতা: সই জালিয়াতি-কাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে CID। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিরহাদের চেতলার বাড়িতে CID আধিকারিকরা পৌঁছে যান। যে বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচনে সই সংগ্রহ করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তাঁর বয়ান রেকর্ড করতে, চেতলার বাড়িতে সিআইডি।
বৃহস্পতিবার ৮টা নাগাদ তাঁরা ফিরহাদের বাড়িতে পৌঁছন। তদন্তকারীরা জানতে চাইছেন, ওই বৈঠকে কোন কোন বিধায়ক ছিলেন আর কোন কোন বিধায়ক ছিলেন না। যাঁরা উপস্থিত ছিলেন না, তাঁদের নামের পাশে যে সই করা হয়েছে বলে অভিযোগ উঠছে, সেটা কি তাঁর উপস্থিতিতেই করা হয়েছে, নাকি তাঁর অনুপস্থিতিতে? সেটাও জানতে তৎপর তদন্তকারীরা।
যদি সেই মুহূর্তে তিনি উপস্থিত থাকেন, তাহলে কে সেই সই করল, এই সংক্রান্ত তথ্য ফিরহাদের কাছে জানতে চাইছেন তদন্তকারীরা। তাঁর বয়ান রেকর্ড ও এই গোটা প্রক্রিয়ায় ভিডিয়ো রেকর্ডিং করতে রাখছেন সিআইডি তদন্তকারীরা।
প্রসঙ্গত, তৃণমূল শিবিরে এখন কার্যত চোরাস্রোত বইছে। একদিকে ঋতব্রত-পন্থীদের ‘সই-য়ে’ ঘাসফুল প্রতীকই হাতছাড়া হওয়ার উপক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে, বুধবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে গিয়ে সাক্ষাৎ করেন মমতাপন্থী ফিরহাদ হাকিম, কুণাল ঘোষরা। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফিরহাদের বাড়িতে পৌঁছে গেল CID। এদিকে, এদিনই তিন গুরুত্বপূর্ণ তৃণমূল বিধায়কের সই সংগ্রহ করা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে।
আগামী ৮ তারিখ ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে ফিরহাদের বয়ান রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে। অভিষেককে জিজ্ঞাসাবাদের আগে একেবারে আটঘাট বেঁধেই নামতে চাইছেন তদন্তকারীরা।
