AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Census 2027: কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোভিডের টিকা নিয়েছেন কি না, সেনসাসে এই ৪০টি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে….

Second phase of Census: ২০২৭ সালের জনগণনা ভারতের জন্য একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটিই হতে চলেছে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। পাশাপাশি এই জনগণনায় প্রথমবারের মতো জাতিভিত্তিক তথ্যও সংগ্রহ করা হবে।

Census 2027: কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোভিডের টিকা নিয়েছেন কি না, সেনসাসে এই ৪০টি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে....
জনগণনায় কী কী প্রশ্ন করা হবে?Image Credit: PTI
| Updated on: Aug 15, 2026 | 1:24 PM
Share

নয়া দিল্লি: দেশজুড়ে চলছে জনগণনা বা জনশুমারি। ইতমধ্যেই প্রথম ধাপে সেল্ফ এনুমারেশন চলছিল এতদিন। এবার আরও এক ধাপ এগোল কেন্দ্র। জনগণনায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ১৪ অগস্ট এই বিজ্ঞপ্তি জারি করেন ভারতের রেজিস্ট্রার জেনারেল তথা জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ।

জনগণনা ২০২৭-এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ জনসংখ্যা গণনা (Population Enumeration)-এর সময় এই প্রশ্নগুলির মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপে জনসংখ্যার  আর্থ-সামাজিক, শিক্ষাগত যোগ্যতা, অভিবাসন সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এই প্রথমবার জনগণনায় জাতিভিত্তিক জনগণনাও করা হবে।

জনগণনায় কী কী প্রশ্ন করা হবে?

জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সম্পর্কে মোট ৪০টি প্রশ্ন করবেন। এগুলি হল—

  1.  ব্যক্তির নাম
  2. পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক
  3.  লিঙ্গ
  4.  জন্মতারিখ ও বয়স (সম্পূর্ণ বছর হিসাবে)
  5.  বর্তমান বৈবাহিক অবস্থা
  6.  বিয়ের সময় বয়স
  7.  স্বামী/স্ত্রীর নাম
  8.  ঘোষিত নাগরিকত্ব
  9.  ধর্ম
  10. তফসিলি জাতি (SC)/তফসিলি উপজাতি (ST)/জাতি
  11. বাবার  তথ্য
  12.  মায়ের তথ্য
  13.  প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য
  14.  মাতৃভাষা ও  অন্য কী কী ভাষা জানেন
  15.  সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা
  16.  শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বা অবস্থা
  17.  সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং বিষয়/শাখা
  18. গত এক বছরে কোনও সময় কাজ করেছেন কি না
  19. অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন
  20.  পেশা
  21.  শিল্প, ব্যবসা বা পরিষেবার ধরন
  22.  কর্মীর শ্রেণি
  23.  অর্থনৈতিক নয়, এমন কার্যকলাপ (প্রান্তিক, অর্ধ-প্রান্তিক ও কর্মহীনদের ক্ষেত্রে)
  24. কাজ খুঁজছেন কি না বা কাজের জন্য উপলব্ধ কি না
  25.  কর্মস্থলে যাতায়াতের তথ্য
  26. জন্মস্থান
  27.  শেষ কোথায় বসবাস করতেন
  28.  অভিবাসন বা স্থানান্তরিত হওয়ার কারণ
  29.  শেষবার স্থানান্তরিত হওয়ার পর এই গ্রাম/শহরে কত বছর ধরে বসবাস করছেন
  30.  স্থায়ী বাসস্থানের ঠিকানা
  31.  বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)
  32.  জীবনে মোট কতজন জীবিত সন্তানের জন্ম দিয়েছেন (বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে)
  33.  গত এক বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন কি না এবং সংখ্যা (বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে)
  34.  কোভিড-১৯ টিকাকরণের স্থান
  35.  মোট কতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে
  36.  মোবাইল নম্বর (যদি থাকে)
  37.  আধার নম্বর (যদি থাকে)
  38. ভোটার আইডি নম্বর (যদি থাকে)
  39.  পাসপোর্ট নম্বর (ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে)
  40.  ড্রাইভিং লাইসেন্স রয়েছে কি না

প্রথম পর্যায়ে ছিল ৩৩টি প্রশ্ন-

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের জন্য ৩৩টি প্রশ্ন নির্ধারণ করেছিল রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (RGI)। সেই পর্যায়ে মূলত বাড়ির তালিকাভুক্ত এবং বাড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের প্রধান তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) নাকি ‘অন্যান্য’ শ্রেণির অন্তর্ভুক্ত—সেই প্রশ্নও ছিল প্রথম পর্যায়ের প্রশ্নে।

জনগণনা ২০২৭-এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ জনসংখ্যা গণনা (Population Enumeration) ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এই পর্যায়ে দেশের প্রতিটি ব্যক্তির আর্থিক, শিক্ষাগত, অভিবাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। এই পর্যায়েই হবে জাতভিত্তিক জনগণনা।

প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল জনগণনা

২০২৭ সালের জনগণনা ভারতের জন্য একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটিই হতে চলেছে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। পাশাপাশি এই জনগণনায় প্রথমবারের মতো জাতিভিত্তিক তথ্যও সংগ্রহ করা হবে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা