AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soap-Shampoo Packaging: সাবান-শ্যাম্পু থেকে টুথপেস্ট আমিষ নাকি নিরামিষ? এবার তাও জানা যাবে!, নতুন নিয়ম আনল কেন্দ্র

New Packaging Rules in India: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক 'লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১' সংশোধন করে এই পরিবর্তন এনেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে এবার দোকানে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট কিংবা অন্যান্য প্রসাধনী কেনার সময় প্যাকেটের চিহ্ন দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, সংশ্লিষ্ট পণ্যটি নিরামিষ না আমিষ উৎস থেকে তৈরি।

Soap-Shampoo Packaging: সাবান-শ্যাম্পু থেকে টুথপেস্ট আমিষ নাকি নিরামিষ? এবার তাও জানা যাবে!, নতুন নিয়ম আনল কেন্দ্র
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Sep 22, 2026 | 3:18 PM
Share

নয়া দিল্লি: সাবান, শ্যাম্পু থেকে টুথপেস্ট…আমিষ নাকি নিরামিষ? তাও জানা যাবে সহজেই। প্রসাধনী ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন পণ্য নিরামিষ না আমিষ, তা এবার প্যাকেট দেখেই বুঝতে পারবেন ক্রেতারা। এই ধরনের পণ্যের প্যাকেজিং নিয়ে নতুন নিয়ম জারি করেছে কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, পণ্যটি নিরামিষ না আমিষ উৎস থেকে তৈরি, তা প্যাকেটের উপর উল্লেখ করা বাধ্যতামূলক।

কীভাবে জানবেন আমিষ নাকি নিরামিষ?

নতুন নিয়মে বলা হয়েছে, নিরামিষ উৎস থেকে তৈরি পণ্যের প্যাকেটে থাকবে গ্রিন বা সবুজ মার্ক। অন্যদিকে, আমিষ উৎস থেকে তৈরি পণ্যের ক্ষেত্রে লাল অথবা বাদামি চিহ্ন ব্যবহার করতে হবে। প্যাকেটের ‘প্রিন্সিপাল ডিসপ্লে প্যানেল’-এর উপরের দিকে এই চিহ্ন রাখতে হবে, যাতে ক্রেতারা সহজেই তা দেখতে পান। ঠিক যেভাবে কোনও খাবারের প্যাকেটে নিরামিষ ও আমিষ বোঝার ক্ষেত্রে চিহ্ন ব্যবহার করা হয়, এবার প্রসাধনী জাতীয় পণ্যেও তা দেখতে পাওয়া যাবে।

কোন নিয়ম পরিবর্তন?

কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক ‘লিগ্যাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ) রুলস, ২০১১’ সংশোধন করে এই পরিবর্তন এনেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

ফলে এবার দোকানে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট কিংবা অন্যান্য প্রসাধনী ও টয়লেট্রিজ কেনার সময় প্যাকেটের চিহ্ন দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, সংশ্লিষ্ট পণ্যটি নিরামিষ না আমিষ উৎস থেকে তৈরি। সবুজ চিহ্ন থাকলে সেটি নিরামিষ উৎস থেকে তৈরি এবং লাল বা বাদামি চিহ্ন থাকলে সেটি আমিষ উৎসের পণ্য হিসেবে চিহ্নিত হবে।

Follow Us