AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar: ৪ রাজ্য়ে মোট ৬ স্ত্রী, সন্তান একাধিক, শ্যালকের হাতেই ফাঁস ছোটু কুমারের কীর্তি

Bihar: মঞ্জুর মা অর্থাৎ ছোটুর শাশুড়ি কোবিয়া দেবী জানিয়েছেন, ২০১৮ সালে তাঁর মেয়ে মঞ্জুর সঙ্গে ছোটুর বিয়ে হয়। তাঁদের দুই সন্তানও রয়েছে।

Bihar: ৪ রাজ্য়ে মোট ৬ স্ত্রী, সন্তান একাধিক, শ্যালকের হাতেই ফাঁস ছোটু কুমারের কীর্তি
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 7:09 AM
Share

বিহার: এক সন্ধ্যায় পেশায় গায়ক ছোটু এক মহিলার সঙ্গে বিহারের জামুই স্টেশনে ঘোরাফেরা করছিলেন। সেই সময়ই যে এভাবে হাতেনাতে ধরা পড়ে যাবেন, তা ভাবেননি। ধরা পড়লেন অপর স্ত্রীর শ্যালকের হাতে। আর তারপরই ফাঁস হল আসল তথ্য। একজন, দুজন নয়, তাঁর স্ত্রীর সংখ্যা মোট ৬। এক জায়গায় নয়, চার রাজ্যে রয়েছে তাঁর ৬ স্ত্রী। আবার প্রত্যেকের সন্তানও আছে। ধরা পড়ার পর সে সব তথ্য নিজে মুখেই স্বীকার করেছেন ছোটু।

ছোটু কুমার নামে ওই যুবক বিহারের বারহাট থানা এলাকার অধীন জাভাতারি গ্রামের বাসিন্দা। তাঁকে হাতেনাতে ধরে ফেলার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত সোমবার তাঁর অন্যতম স্ত্রী মঞ্জুর এক ভাই কলকাতা যাওয়ার জন্য জামুই স্টেশনে গিয়েছিলেন। তিনি দেখেন ছোটু এক মহিলার হাত ধরে ঘুরছেন। এরপরই বাড়িতে সে কথা জানান তিনি।

মঞ্জুর মা অর্থাৎ ছোটুর শাশুড়ি কোবিয়া দেবী জানিয়েছেন, ২০১৮ সালে তাঁর মেয়ে মঞ্জুর সঙ্গে ছোটুর বিয়ে হয়। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু বছর দেড়েক আগে ওষুধ কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ছোটু। সেই থেকে তাঁর মেয়ে অপেক্ষায় রয়েছে। অথচ ছোটু অন্য মহিলার সঙ্গে সংসার পেতেছেন। যে মহিলার সঙ্গে ছোটুকে দেখা গিয়েছিল, তিনিও আর এক স্ত্রী। তাঁর নাম কলাবতী দেবী, তিনি রাঁচির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ছোটু দেওঘরের মা সারদা অর্কেস্ট্রায় গান করেন। তাঁর এক স্ত্রী রয়েছেন দিল্লিতে, একজন ঝাড়খণ্ডের দেওঘরে, একজন মহারাষ্ট্রের সংগ্রামপুরে, একজন চিনাওয়ারিয়ায় ও আর একজন সুন্দরকন্দে। প্রত্যেকেরই সন্তান রয়েছে বলেও জানিয়েছেন ছোটু।

পুলিশ জানিয়েছেন, যাঁর পরিবার অভিযোগ জানিয়েছে, তিনি ছোটুর দ্বিতীয় স্ত্রী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ছোটু এভাবেই একের পর এক বিয়ে করেছে আর স্ত্রীকে ছেড়ে পালিয়ে গিয়েছে।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু