AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhopal News : চড়ের বদলা, সহপাঠীকে ২৭ বার কোপাল দুই কিশোর, কেটে ফেলা হল আঙুল! ভয়াবহ কাণ্ড

Bhopal News : পুলিশ জানিয়েছে, স্নুকার ক্লাবে নিয়মিত যাতায়াত ছিল তার। ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্র ও অভিযুক্ত দুই যুবক একই কোচিং সেন্টারে পড়াশোনা করত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান,প্রতিশোধের নেওয়ার জন্যই কিশোরের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েকদিন আগে, পুলের একটি খেলা চলাকালীন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। সেইসময় দুই অভিযুক্তকেই চড় মারার অভিযোগ উঠেছিল আক্রান্ত কিশোরের বিরুদ্ধে।

Bhopal News : চড়ের বদলা, সহপাঠীকে ২৭ বার কোপাল দুই কিশোর, কেটে ফেলা হল আঙুল! ভয়াবহ কাণ্ড
ছুরি দিয়ে একের পর একImage Credit: Tv9 Bangla
| Updated on: Feb 23, 2026 | 4:38 PM
Share

ভোপাল : হাড়হিম কাণ্ড ভোপালে । দশম শ্রেণির এক ছাত্রকে ৩০ সেকেন্ডে প্রায় ২৭বার কোপানোর অভিযোগ উঠল দুই সহপাঠীর বিরুদ্ধে । ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই কিশোর । জানা গিয়েছে, খেলা নিয়ে ঝগড়া চলাকালীন ওই দুই সহপাঠীকে চড় মেরেছিল আহত কিশোর । তারই বদলা নিতে ছুরি দিয়ে নৃশংসভাবে তাকে কোপানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখানেই শেষ নয়, আরও চমকে দেওয়ার বিষয় হল অভিযুক্ত দুই কিশোর নিজেদের কীর্তি নিজেরাই ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ভোপালের একটি স্নুকার ক্লাবের ভিতরে ঘটনাটি ঘটে । সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই কিশোর ক্লাবে প্রবেশ করছে, একেবারে ফিল্মি স্টাইলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, ১৬ বছরের কিশোরের উপর চড়াও হয় তারা । তারপরই আচমকা ছুরির কোপ । প্রায় ৩০ সেকেন্ড ধরে ২৭বার কোপ মারা হয়। মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। তারপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই কিশোর। তার হাতের কব্জিতে ১০টিরও বেশি গভীর ক্ষত হয়েছে। অন্যদিকে অন্য হাতের দুটি আঙুল কেটে ফেলা হয়েছে। কাঁধ এবং পিঠেও গুরুতর আঘাত রয়েছে বলে খবর। ঘটনার পরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত কিশোরকে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই কিশোর।

আহত কিশোর ভোপালের গৌতম নগর থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, স্নুকার ক্লাবে নিয়মিত যাতায়াত ছিল তার। ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্র ও অভিযুক্ত দুই যুবক একই কোচিং সেন্টারে পড়াশোনা করত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান,প্রতিশোধের নেওয়ার জন্যই কিশোরের উপর আক্রমণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েকদিন আগে, পুলের একটি খেলা চলাকালীন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। সেইসময় দুই অভিযুক্তকেই চড় মারার অভিযোগ উঠেছিল আক্রান্ত কিশোরের বিরুদ্ধে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করেছিল ওই কিশোর। যা নিয়ে ক্ষোভ উগড় দিচ্ছেন নেটিজেনরা। প্রশ্ন তুলছেন, কীভাবে ১৬ বছর বয়সে এত নৃশংস হয়ে উঠছে তারা? অভিভাবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।

হামলা-সম্পর্কিত ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। আটকের পর,দুই নাবালককে নোটিস দিয়ে পরে ছেড়ে দেওয়া হয়। সাব-ইন্সপেক্টর মণিপাল সিং ভাদোরিয়া জানিয়েছেন, প্রাথমিকভাবে হামলা-সম্পর্কিত ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মেডিকেল রিপোর্টে আঘাতের পরিমাণ নিশ্চিত হওয়ার পর আরও গুরুতর অভিযোগ যুক্ত করা হবে।