AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cauvery Water Disputes: ‘একটা ইটও বসাতে দেব না’, নদীর জল নিয়ে কংগ্রেসের অন্দরেই ধুন্ধুমার!

Karnataka Vs Tamil Nadu: তামিলনাড়ু কংগ্রেসের নেতা আরও বলেন, “মোদী সরকারের দায়িত্ব, মেকেডাটুতে কর্নাটক যাতে একটি ইটও বসাতে না পারে, তা নিশ্চিত করা।” এই প্রকল্পের বিরুদ্ধে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেছেন তিনি।

Cauvery Water Disputes: 'একটা ইটও বসাতে দেব না', নদীর জল নিয়ে কংগ্রেসের অন্দরেই ধুন্ধুমার!
কংগ্রেসের অন্দরেই চরম বিরোধ।Image Credit: PTI
| Updated on: Nov 14, 2026 | 12:08 PM
Share

চেন্নাই: কংগ্রেসের অন্দরেই বিরোধ। মেকেডাটু বাঁধ প্রকল্প নিয়ে ফের কর্নাটক সরকারের বিরুদ্ধে ফের সরব হল তামিলনাড়ু কংগ্রেস। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার মেকেডাটুতে বাঁধ নির্মাণের বিষয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র বিরোধিতা করলেন আরেক কংগ্রেস নেতা মানিকম টেগোর। তিনি স্পষ্ট বার্তা দেন যে তামিলনাড়ুর সম্মতি ছাড়া এই প্রকল্পে এক ইঞ্চিও এগোতে দেওয়া হবে না।

এ দিন এক্স হ্য়ান্ডেলে ডিকে শিবকুমারের বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে মানিকম টেগোর বলেন, “মাইসুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, মেকেডাটুতে বাঁধ নির্মাণ কেউ আটকাতে পারবে না এবং কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদন দেওয়া উচিত। এই বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক এবং তামিলনাড়ুর কৃষকদের স্বার্থের পরিপন্থী।”

তাঁর অভিযোগ, কর্নাটক একগুঁয়ে অবস্থান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কাবেরী জলবণ্টন ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়কে কার্যত উপেক্ষা করছে। মেকেডাটু প্রকল্প বাস্তবায়িত হলে কাবেরী নদীর জলের উপর তামিলনাড়ুর অধিকার এবং বিশেষ করে বদ্বীপ এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলেও দাবি করেন কংগ্রেস সাংসদ।

মানিকমের বক্তব্য, “কাবেরী জলবণ্টন ব্যবস্থায় তামিলনাড়ু একটি নিম্নপ্রবাহের রাজ্য। তাই তামিলনাড়ুর অধিকারকে প্রভাবিত করে এমন কোনও প্রকল্প কর্নাটক একতরফাভাবে করতে পারে না। নিম্নপ্রবাহের রাজ্যগুলির পূর্ণ সম্মতি ছাড়া কেন্দ্রের মেকেডাটু বাঁধে অনুমোদন দেওয়া উচিত নয়।”

তামিলনাড়ু কংগ্রেসের নেতা আরও বলেন, “মোদী সরকারের দায়িত্ব, মেকেডাটুতে কর্নাটক যাতে একটি ইটও বসাতে না পারে, তা নিশ্চিত করা।” এই প্রকল্পের বিরুদ্ধে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেছেন তিনি।

মানিকম জানান, মেকেডাটু ইস্যুতে তামিলনাড়ুর কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে যে কোনও পর্যায়ে লড়াই করবে কংগ্রেস। এদিন তিনি তাঞ্জাভুর যাওয়ার কথাও জানান। সেখানে গিয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, মেকেডাটু বাঁধ প্রকল্প নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। কর্নাটকের দাবি, প্রকল্পের মাধ্যমে জল সংরক্ষণ এবং বেঙ্গালুরুর পানীয় জলের চাহিদা মেটানো যাবে। অন্যদিকে তামিলনাড়ুর আশঙ্কা, বাঁধ তৈরি হলে কাবেরীর জলপ্রবাহে প্রভাব পড়বে এবং রাজ্যের কৃষকরা ক্ষতির মুখে পড়বেন।

এই পরিস্থিতিতে শিবকুমারের মন্তব্যের পর মেকেডাটু বিতর্ক ফের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তামিলনাড়ুর কংগ্রেসের বক্তব্য, কাবেরীর জলের অধিকার নিয়ে কোনও আপস করা হবে না।

Follow Us