AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Terro Attack: জঙ্গিদের ডেরা চেনাতে গিয়েই কুলগামে নদীতে ঝাঁপ যুবকের, ড্রোনের ফুটেজ দেখাল পুলিশ

Pahalgam Terro Attack: এদিন সকালে পুলিশ ও সেনার যৌথ টিম তাঁকে নিয়ে জঙ্গিদের ডেরার খোঁজে যায়। তখনই নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন ইমতিয়াজ। কিন্তু, নদীর প্রচণ্ড স্রোতে ভেসে যান তিনি।

Pahalgam Terro Attack: জঙ্গিদের ডেরা চেনাতে গিয়েই কুলগামে নদীতে ঝাঁপ যুবকের, ড্রোনের ফুটেজ দেখাল পুলিশ
প্রচণ্ড স্রোতে ভেসে যান ওই যুবক
| Updated on: May 04, 2025 | 11:59 PM
Share

কুলগাম: জঙ্গিদের ডেরার খোঁজ জানতেন। নিরাপত্তাবাহিনীকে সেই ডেরা দেখানোর কথা জানিয়েছিলেন। কিন্তু, জঙ্গিদের সেই ডেরা দেখাতে গিয়েই নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে ঝাঁপ দেন নদীতে। কুলগামে এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক বাড়তেই বিবৃতি দিয়ে জানাল পুলিশ। এমনকি, ড্রোনের ফুটেজও পুলিশ সামনে আনল।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। মৃত্যু হয় ২৬ জনের। ওই হামলার জঙ্গি সন্ত্রাসদমন অভিযান আরও জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

এই পরিস্থিতিতে কুলগামে তাঙ্গিমার্গের বছর তেইশের ইমতিয়াজ আহমেদ মাগরেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পেশায় শ্রমিক ইমতিয়াজ জঙ্গিদের সাহায্য করতেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছিলেন, তাঙ্গিমার্গের জঙ্গলে জঙ্গিদের খাবার দিয়ে সাহায্য করেছেন। জঙ্গিদের ডেরার খোঁজ নিরাপত্তাবাহিনীকে দেখাতে সম্মত হন তিনি।

এদিন সকালে পুলিশ ও সেনার যৌথ টিম তাঁকে নিয়ে জঙ্গিদের ডেরার খোঁজে যায়। তখনই নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন ইমতিয়াজ। কিন্তু, নদীর প্রচণ্ড স্রোতে ভেসে যান তিনি। সেই ছবি ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে। সেই ছবিও সামনে এনেছে পুলিশ।

এদিকে, এদিন ওই যুবকের দেহ উদ্ধারের পরই সরব হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই যুবকের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। ওই যুবকের পরিবারও ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু, ওই যুবক যে পালাতে নিজেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন, তা স্পষ্ট করে দিয়েছে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?