Delhi Building Collapse: এক মাসের ব্যবধানেই ফিরল আতঙ্ক! ভেঙে পড়ল বহুতল, অনেকের চাপা পড়ার আশঙ্কা
Building Collapse: দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ বিল্ডিং ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গেই দমকলের ইঞ্জিন পাঠানো হয়। এখনও পর্যন্ত মৃত্যুর খবর না এলেও, বহুজনের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

নয়া দিল্লি: দিল্লিতে আবারও বীভিষিকা। ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং। বহুতলের নীচে বেশ কয়েকজন আটকে পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরীতে আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ বিল্ডিংটি ভেঙে পড়ে। এই নিয়ে দুই মাসে দুটি বড় বহুতল ভেঙে পড়ল দিল্লিতে।
গত মাসেই দিল্লির সত্য নিকেতনে একটি হস্টেল ভেঙে পড়েছিল। ওই দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও বহু মানুষ। এ দিনের ঘটনা সেই ভয়ঙ্কর স্মৃতিই ফিরিয়ে আনল।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ বিল্ডিং ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গেই দমকলের ইঞ্জিন পাঠানো হয়। এখনও পর্যন্ত মৃত্যুর খবর না এলেও, বহুজনের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। অন্তত ১২ জনের আটকে থাকার সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা ২-৩ জনকে উদ্ধার করেছে।
