AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kejriwal Rehman Dacoit: কেজরী ‘রহমান ডাকাইত’! দিল্লিতেই আপ প্রধানের নয়া বাংলো ‘শিশমহল ২’? ছবি দেখাল বিজেপি

BJP attacks Kejriwal on Sheesh Mahal 2 row: শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রবেশ ভার্মা। সেখানেই দিল্লিতে কেজরীর বাসভবনকে 'শিশমহল টু' বলে দাবি করেছেন। একইসঙ্গে তিনি বলেন, "আজ আমরা আপনাদের শিশমহল টু দেখাব।" এরপরই কেজরীবালকে 'রহমান ডাকাত'-এর সঙ্গে তুলনা করে উপ-মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লিতে ভোটারদের কাছে পরাজিত হওয়ার পরে,তিনি পঞ্জাবে চলে যান এবং তারপরই মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্যায় পড়ে যান।"

Kejriwal Rehman Dacoit: কেজরী 'রহমান ডাকাইত'! দিল্লিতেই আপ প্রধানের নয়া বাংলো 'শিশমহল ২'? ছবি দেখাল বিজেপি
অরবিন্দ কেজরীবালImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 25, 2026 | 1:25 PM
Share

নয়া দিল্লি : ফের শিশমহল বিতর্ক। রাঘব চড্ডা-সহ ৭ সাংসদ দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অরবিন্দ কেজরীবাল। চর্চা চলছে তাঁর দলকে নিয়েও। এরই মধ্যেই আবারও একবার শিশমহল বিতর্ক উস্কে দিল বিজেপি। দিল্লিতে মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরীবালের বিলাসবহুল বাংলোকে ‘শিশমহল’-ই আখ্যা দিয়েছিল বিজেপি। দিল্লিতে সরকার বদলানোর পর সেই বাংলো ছেড়ে দেওয়ার সময়ও বিজেপির তরফে অভিযোগ তোলা হয় পঞ্জাবেও দিল্লির ধাঁচের শিশমহল তৈরি করছেন কেজরীবাল। তবে, এবার দিল্লিতেই কেজরীবালের ‘শিশমহল টু’ দেখাল বিজেপি। একইসঙ্গে কেজরীবালকে ‘দিল্লির রহমান ডাকাত’ বলে উল্লেখ করেছেন।

কেজরীর পঞ্জাবে স্থানান্তর

শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রবেশ ভার্মা। সেখানেই দিল্লিতে কেজরীর বাসভবনকে ‘শিশমহল টু’ বলে দাবি করেছেন। একইসঙ্গে তিনি বলেন, “আজ আমরা আপনাদের শিশমহল টু দেখাব।” এরপরই কেজরীবালকে ‘রহমান ডাকাত’-এর সঙ্গে তুলনা করে উপ-মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে ভোটারদের কাছে পরাজিত হওয়ার পরে,তিনি পঞ্জাবে চলে যান এবং তারপরই মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্যায় পড়ে যান।”

দিল্লিতে কেজরীর ‘শিশমহল টু’

ভার্মার অভিযোগ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনের আশেপাশের বেশ কয়েকটি সরকারি আবাসন কেজরীবাল, দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া-সহ আপ নেতারা দখল করে রেখেছিলেন। এরপরই দিল্লিতে কেজরীবালের ‘শিশমহল টু’-এর প্রসঙ্গ তোলেন। দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর দাবি, সম্প্রতি ৯৫ লোধি এস্টেটে সরকারি বাসভবনে উঠেছেন কেজরীবাল। ভার্মা বলেন, “গতকালই কেজরীবাল ৯৫ লোধি এস্টেটে স্থানান্তরিত হয়েছেন। তিনি সেই ব্যক্তি, যিনি বলেছিলেন যে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন।”

আর কী দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী?

এরপরই কেজরীর নতুন বাসভবনের কিছু ছবি দেখান। তাঁর দাবি, এখানেই দিল্লিতে কেজরীবাল থাকছেন। যাকে ‘শিশমহল টু’ বলে দাবি করছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরীবালের বাসভবনের প্রসঙ্গ তুলে ভর্মা বলেন,”আমি যখন আগের ‘শিশমহল’-এ গিয়েছিলাম, তখন অবাক হয়ে ভাবতাম, এত বিলাসবহুল বাড়িতে কেউ কীভাবে ঘুমায়?” তাঁর আরও অভিযোগ, কেজরীবাল আগে বলেছিলেন তিনি সরকারি বাসভবন নেবেন না, কিন্তু পরে একটি বাংলো গ্রহণ করেন এবং সেটির ভোলবদল দিয়ে ‘শিশমহল’(বিজেপির ভাষায়)-এ পরিণত করেন।

Follow Us