AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal: কেজরীর গ্রেফতারি ‘বৈধ’, ইডির নথিতে ‘চক্রান্তে সক্রিয় যোগের’ ইঙ্গিত: হাইকোর্ট

Delhi High Court: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। এরপর তাঁকে দিল্লির রাউজ় এভিনিউ কোর্টে পেশ করা হলে, আদালত তাঁকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়েই ইডির হাতে গ্রেফতারি ও নিম্ন আদালত থেকে হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন কেজরীবাল।

Arvind Kejriwal: কেজরীর গ্রেফতারি 'বৈধ', ইডির নথিতে 'চক্রান্তে সক্রিয় যোগের' ইঙ্গিত: হাইকোর্ট
অরবিন্দ কেজরীবাল।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 6:02 PM
Share

নয়া দিল্লি: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি বৈধ, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। ইডির গ্রেফতারি ও নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেজরীবাল। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে গত ৩ এপ্রিল এই আর্জির শুনানি হয়েছিল এবং রায়দান স্থগিত রাখা হয়েছিল। তারপর আজ কেজরীবালের আর্জি সংক্রান্ত মামলার রায় জানাল হাইকোর্ট।

লোকসভা ভোটের মুখেই কেজরীবালের গ্রেফতারি প্রসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর গ্রেফতারি ও হেফাজত আইন অনুযায়ী খতিয়ে দেখা উচিত, ভোটের সময় দেখে নয়।’ ইডির তরফে যে সব নথি আদালতে জমা দেওয়া হয়েছিল, সেগুলি খতিয়ে দেখে আদালতের মন্তব্য, ‘যে সব নথি ইডির হাতে এসেছে, তাতে দেখানো হচ্ছে অরবিন্দ কেজরীবাল ষড়যন্ত্র করেছিলেন এবং প্রসিডস অব ক্রাইম (অপরাধের সঙ্গে যুক্ত অর্থ) ব্যবহার ও লুকানোর ক্ষেত্রে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।’

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। এরপর তাঁকে দিল্লির রাউজ় এভিনিউ কোর্টে পেশ করা হলে, আদালত তাঁকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই সময়েই ইডির হাতে গ্রেফতারি ও নিম্ন আদালত থেকে হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন কেজরীবাল। এদিন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানিয়েছেন, ‘বিচারকরা আইনের দ্বারা আবদ্ধ, রাজনীতির দ্বারা নয়। বিচারকরা আইনের নীতি অনুযায়ী রায় দেন, রাজনীতি দেখে নয়। আদালত রাজনীতির রাজত্বে যেতে পারে না।’

Follow Us