Ebola Virus: ইবোলা ভাইরাস নিয়ে ভারতেও জারি হয়ে গেল সতর্কতা, কী নির্দেশ দেওয়া হল?
Ebola virus alert in India: ইবোলা ভাইরাস এখন কঙ্গো ও উগান্ডায় মারণ রূপ ধারণ করেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। আক্রান্ত শতাধিক। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন সতর্কতা জারি করেছে, তখন কেন্দ্রীয় স্বাস্থ্য় সচিবও বুধবারই সমস্ত রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠক করেন।

নয়া দিল্লি: ইবোলা ভাইরাস (Ebola Virus)-কে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। এবার ইবোলা নিয়ে ভারতেও সতর্কতা জারি হয়ে গেল। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মারণ ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কী বলা হয়েছে তাতে?
ইবোলা ভাইরাস এখন কঙ্গো ও উগান্ডায় মারণ রূপ ধারণ করেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। আক্রান্ত শতাধিক। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন সতর্কতা জারি করেছে, তখন কেন্দ্রীয় স্বাস্থ্য় সচিবও বুধবারই সমস্ত রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠক করেন।
জারি সতর্কতা-
এরপরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সতর্কতা জারি করে বলা হয়েছে যে নির্দিষ্ট কিছু দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকেন বা ওই দেশ থেকে ট্রানজিট করেন, তাহলে যেন অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকদের কাছে রিপোর্ট করেন।
কী কী উপসর্গ দেখে সতর্ক থাকা উচিত?
দিল্লি বিমানবন্দর কঙ্গো, উগান্ডা, সাউথ সুদানকে ‘হাই রিস্ক’ দেশ হিসাবে চিহ্নিত করেছে। এই দেশ থেকে আসা বা ট্রানজিট করা যাত্রীদের অবিলম্বে রিপোর্ট করতে বলা হয়েছে। যদি কারোর জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে যন্ত্রণা, বমি, ডায়ারিয়া, আচমকা রক্তপাত বা গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির রক্ত বা অন্য তরলের সংস্পর্শে আসেন, তাহলে অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য অফিসারদের কাছে বা হেলথ ডেস্কে রিপোর্ট করতে বলা হয়েছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের আগে। যদি কারোর ভারতে আসার ২১ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, তবে অবিলম্বে মেডিক্য়াল কেয়ার নিতে এবং স্বাস্থ্য আধিকারিকদের ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে জানাতে বলা হয়েছে।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো-তে এখনও পর্যন্ত ৫১ জন ইবোলা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এই অতিমারি আরও বড় আকার ধারণ করতে পারে।
