AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jewellery Stolen: বড়া পাও খাওয়ার জন্য স্কুটার থামিয়েছিলেন, মুহূর্তে মাথায় হাত দম্পতির

Jewellery Stolen: ব্যাঙ্ক থেকে ফিরছিলেন ওই বয়স্ক দম্পতি। রাস্তার ধারে একটি দোকানের সামনে স্কুটার থামান। এরপর প্রৌঢ় বড়া পাও কিনতে দোকানে যান। তাঁর স্ত্রী স্কুটারের সামনে দাঁড়িয়ে ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাদা জামা পরিহিত এক ব্যক্তি স্কুটারের আশপাশে দাঁড়িয়ে রয়েছে।

Jewellery Stolen: বড়া পাও খাওয়ার জন্য স্কুটার থামিয়েছিলেন, মুহূর্তে মাথায় হাত দম্পতির
বড়া পাও খেতে গিয়ে মাথায় হাত দম্পতির
| Updated on: Aug 31, 2024 | 5:20 PM
Share

পুণে: বড়া পাওয়ার খাওয়ার জন্য স্কুটার থামিয়েছিলেন। স্ত্রীকে স্কুটারের সামনে দাঁড় করিয়ে এক প্রৌঢ় গেলেন দোকানে। তার পর কয়েক মুহূর্ত। দেখা গেল স্কুটার থেকে এক ব্যক্তি একটা ব্যাগ তুলে পালালেন। মুহূর্তে ওই প্রৌঢ়া তাঁর পিছু নিলেন। তাঁর চিৎকারে দৌড়ে এলেন অনেকে। ততক্ষণে পগারপার ওই ব্যক্তি। বড়া পাও খেতে গিয়ে মাথায় হাত পড়ল ওই বৃদ্ধ দম্পতির। ৫ লক্ষ টাকার গয়না খোয়ালেন। ঘটনাটি পুণের। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

বৃহস্পতিবার দুপুরে ব্যাঙ্ক থেকে ফিরছিলেন ওই বয়স্ক দম্পতি। রাস্তার ধারে একটি দোকানের সামনে স্কুটার থামান। এরপর প্রৌঢ় বড়া পাও কিনতে দোকানে যান। তাঁর স্ত্রী স্কুটারের সামনে দাঁড়িয়ে ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সাদা জামা পরিহিত এক ব্যক্তি স্কুটারের আশপাশে দাঁড়িয়ে রয়েছে। কয়েক মুহূর্ত পর এক ব্যক্তি বাইকে করে এসে স্কুটারের সামনে দাঁড়ান। মাস্কে মুখ ঢাকা। তিনি ওই প্রৌঢ়াকে বলেন, তাঁর স্কুটারের পিছন দিকে কিছু পড়ে রয়েছে। ওই প্রৌঢ়া স্কুটারের পিছন দিকে কী পড়েছে দেখতে যান। সেইসময়ই সাদা জামা পরিহিত ব্যক্তি স্কুটারের সামনে রাখা একটি ব্যাগ তুলে নিয়ে দৌড় দেন। প্রৌঢ়া তাঁর পিছনে চিৎকার করতে করতে কিছুদূর যান। তাঁর চিৎকারে দোকান থেকে অনেকে বেরিয়ে আসেন।

ওই ব্যাগে ৫ লক্ষ টাকার গয়না ছিল। ব্যাগের মধ্যে ব্যাঙ্কের নথি ও মোবাইলও ছিল। পুলিশের অনুমান, ছিনতাইবাজরা ওই দম্পতিকে আগে থেকে ফলো করছিল। একটি অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করেন। কেউ লিখেছেন, এত টাকার গয়না স্কুটারের সামনে এভাবে রাখা ঠিক হয়নি। কেউ লিখেছেন, প্রৌঢ়ার আরও সতর্ক থাকা দরকার ছিল। তৃতীয় একজন লিখেছেন, এভাবে গয়নার ব্যাগ স্কুটারের সামনে রাখলে আপনি কি আশা করেন?

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us