SIR: আজ থেকে আবার বাড়ি বাড়ি যাবেন BLO-রা, SIR বিতর্কের মাঝে বড় সিদ্ধান্ত কমিশনের
Election Commission SIR: ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, বুথ লেভেল অফিসারদের (BLO) বর্তমান একটি তালিকা তৈরি করতে হবে। আগের ভোটার তালিকা দেখে বের করতে হবে আগের তালিকায় কাদের নাম ছিল, এখন কাদের নাম নেই।

নয়া দিল্লি: এসআইআর (SIR) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে বিশেষ অভিযান। দেশের যে ২০টি রাজ্য়ে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে এই অভিযান চালানো হচ্ছে। ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। ২০ রাজ্যের সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
শুধুমাত্র বাদ যাওয়া ভোটাররাই নয়, নতুন ভোটারদের নাম যুক্ত করতে ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, বুথ লেভেল অফিসারদের (BLO) বর্তমান একটি তালিকা তৈরি করতে হবে। আগের ভোটার তালিকা দেখে বের করতে হবে আগের তালিকায় কাদের নাম ছিল, এখন কাদের নাম নেই।
আজ, শুক্রবার থেকে BLO-রা সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেবেন। যোগ্য বলে বিবেচিত হলে, তাঁদের নাম যুক্ত করার জন্য ‘ফর্ম-৬’ পূরণ করাবেন। BLO-দের প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫ জন ভোটারের বাড়ি যেতে হবে এবং এক মাসের মধ্যে এই অভিযান শেষ করতে হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে কমিশন।
সবিস্তারে আসছে…
