Viral News: সময়ের ১০ মিনিট আগে অফিস থেকে বেরিয়েছিলেন, তারপরই যা করলেন সিইও…
Viral CEO WhatsApp message: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ওই তরুণী কর্মী। তিনি জানান, সম্প্রতি ফুল-টাইম চাকরি শুরু করেছেন। আর এই ঘটনার পরই তাঁর মনে হয়েছে, কর্পোরেট জীবনের বাস্তবতা তাঁর কল্পনার থেকেও অনেক কঠিন। পোস্টে লেখেন,"সেদিন অফিস থেকে বেরিয়েছিলেন বিকেল ৫টা ৪৩ মিনিট নাগাদ। তারপর কী হয়?

নয়া দিল্লি: অফিস থেকে নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট আগে বেরিয়েছিলেন। তারপরই আসে কোম্পানির সিইওর (CEO) হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজ। ঠিক এরপরই যা ঘটল…। সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই কর্মী। আর তা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ওই তরুণী কর্মী। তিনি জানান, সম্প্রতি ফুল-টাইম চাকরি শুরু করেছেন। আর এই ঘটনার পরই তাঁর মনে হয়েছে, কর্পোরেট জীবনের বাস্তবতা তাঁর কল্পনার থেকেও অনেক কঠিন। পোস্টে লেখেন,”সেদিন অফিস থেকে বেরিয়েছিলেন বিকেল ৫টা ৪৩ মিনিট নাগাদ। অর্থাৎ অফিস ছুটির মাত্র ১০ মিনিট আগে। কিছুক্ষণ পরেই কোম্পানির সিইও তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চান,ক’টার সময়ে অফিস থেকে বেরিয়েছেন তিনি?” জবাবে জানান, বিকেল ৫টা ৪৩ মিনিটে বেরিয়েছেন। সেই চ্যাটের স্ক্রিনশটও পোস্টে শেয়ার করেন তিনি।
তরুণীর অভিযোগ, বিষয়টি আরও হতাশাজনক কারণ এর আগে অফিসের কাজে নিজের পকেট থেকে খরচ করা টাকা ফেরত পেতে তাঁকে ১৭ দিন অপেক্ষা করতে হয়েছিল । এছাড়াও দাবি করেন, অফিসে অনেক ম্যানেজার প্রায় এক ঘণ্টার ব্রেক নিয়ে থাকেন। অন্য কর্মীরাও ৩০ মিনিটের মতো বাইরে থাকেন। কিন্তু তিনি নিজে খুব কমই বিরতি নিতেন। অথচ একদিন মাত্র ১০ মিনিট আগে বেরোতেই তাঁকে সিইওর জবাবদিহির মুখে পড়তে হয়।
বসের বিরুদ্ধ আরও বিস্ফোরক অভিযোগ
ওই কর্মীর আরও অভিযোগ, তাঁর বস তাঁকে বিনা বেতনে (Unpaid) একজন সোশ্যাল মিডিয়া ইন্টার্ন নিয়োগের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ, বলা হয়েছিল, বিনা পারিশ্রমিকে কাউকে নিয়োগ করতে না পারলে কোম্পানির সব সোশ্যাল মিডিয়া রিলস তাঁকেই তৈরি করতে হবে। উল্লেখ্য, ওই কর্মী কোম্পানির এইচআর।
পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই স্টার্টআপে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। দীর্ঘ যাতায়াত বা অতিরিক্ত কাজের চাপের মধ্যেও কীভাবে আরও দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, সেই কথাও জানান তাঁরা। কেউ কেউ তাঁকে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে পরে ভালো সুযোগ খোঁজার পরামর্শ দেন।
