AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hemant Soren: বাড়িতে অভিযানের পর ফের হেমন্ত সোরেনকে তলব ইডি-র

ED: রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এই মামলায় তাঁকে ইতিমধ্যে ৫ বার নোটিস পাঠিয়েছে ইডি। কিন্তু, একবারও হাজিরা দেননি মুখ্যমন্ত্রী। এরপর শনিবার ইডি আধিকারিকেরা সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেন।

Hemant Soren: বাড়িতে অভিযানের পর ফের হেমন্ত সোরেনকে তলব ইডি-র
হেমন্ত সোরেন।Image Credit: ANI
| Updated on: Jan 23, 2024 | 9:08 AM
Share

নয়া দিল্লি: বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পরেও রেহাই নেই। ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি। এবার ২৭ জানুয়ারি, শনিবার থেকে ৩১ জানুয়ারি, বৃহস্পতিবারের মধ্যে মুখ্যমন্ত্রীতে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ এবার হাজিরা দেওয়ার জন্য হেমন্ত সোরেনকে পাঁচদিন সময় দেওয়া হয়েছে। আর্থিক তছরুপের মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে ইডি এই সময়ের মধ্যে এবার তিনি হাজিরা না দিলে ইডি কড়া পদক্ষেপ করতে পারে বলে সূত্রের খবর।

এর আগে একের পর সমন এড়িয়ে যাওয়ায় গত ২০ জানুয়ারি, শনিবার সরাসরি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকদের একটি দল। একেবারে দিল্লি থেকে সরাসরি ইডি-র ৩ সদস্যের একটি দল এদিন রাঁচিতে হেমন্ত সোরেনের সরকারি বাসভবনে যান। তাঁরা রা ৮টি ফাইল এবং ৩০০ প্রশ্নের একটি তালিকা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন বলে সূত্রের খবর। তারপর দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। ইডি আধিকারিকে এসেছিলেন, এমনকি নিজেদের খাবারও নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন বলে সূত্রের খবর। ইডি আধিকারিকেরা মুখ্যমন্ত্রী সোরেনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁর বয়ান রেকর্ড করেন বলে সূত্র মারফৎ জানা যায়।

প্রসঙ্গত, রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। এই মামলায় তাঁকে ইতিমধ্যে ৫ বার নোটিস পাঠিয়েছে ইডি। কিন্তু, একবারও হাজিরা দেননি মুখ্যমন্ত্রী। এরপর শনিবার ইডি আধিকারিকেরা সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিলে হেমন্ত সোরেনের বাড়ির বাইরে তীব্র বিক্ষোভ দেখান জেএমএম কর্মী-সমর্থকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। যদিও এই মামলায় তাঁর নাম জড়ানো এবং ইডি-র তলব বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি হেমন্ত সোরেনের।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ