AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hemant Soren: একের পর এক সমন এড়িয়েছেন, ৩০০ প্রশ্নের ডালি নিয়ে হেমন্ত সোরেনের বাড়িতে ইডি

ED: ইডি আধিকারিকেরা ৮টি ফাইল এবং ৩০০ প্রশ্নের একটি তালিকা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে আসেন, এমনকি নিজেদের খাবারও নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন বলে সূত্রের খবর। ইডি আধিকারিকেরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে মুখ্যমন্ত্রী সোরেনের বয়ান রেকর্ড করেন।

Hemant Soren: একের পর এক সমন এড়িয়েছেন, ৩০০ প্রশ্নের ডালি নিয়ে হেমন্ত সোরেনের বাড়িতে ইডি
ফাইল ছবি।Image Credit: PTI
| Updated on: Jan 20, 2024 | 4:36 PM
Share

রাঁচি: বেশ কয়েকবার নোটিস দিয়ে তলব করেছিল ইডি। কিন্তু, সেই তলব এড়িয়ে যান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকেরা। অর্থ তছরুপের মামলায় শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রাঁচির বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল। মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকেরা। যদিও কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা।

ইডি সূত্রে খবর, জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় এদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারি বাসভবন, রাঁচির বাড়িতে হানা দেয় ইডি-র ৩ আধিকারিকের একটি দল। ইডি-র এই আধিকারিকেরা দিল্লি থেকে এদিন রাঁচিতে যান। তারপর দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। ইডি আধিকারিকেরা ৮টি ফাইল এবং ৩০০ প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছিলেন, এমনকি নিজেদের খাবারও নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন বলে সূত্রের খবর। ইডি আধিকারিকেরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে মুখ্যমন্ত্রী সোরেনের বয়ান রেকর্ড করেন।

এদিকে, ইডি আধিকারিকেরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ির ভিতরে ঢুকতেই বাইরে বিক্ষোভ দেখান তাঁর অনুগামী-সমর্থকেরা। দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মী-সমর্থকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে হেমন্ত সোরেনের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়।

প্রসঙ্গত, রাঁচিতে জমি বিক্রি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যে ১৪ জন গ্রেফতার হয়েছে। এই মামলায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তাঁকে ইতিমধ্যে ৫ বার নোটিস পাঠিয়েছে ইডি। চলতি মাসেই ৩ বার তলব করে নোটিস পাঠিয়েছিল। কিন্তু, একবারও হাজিরা দেননি মুখ্যমন্ত্রী। বরং এই তলব বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তাঁর।

Follow Us