AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Blast in Delhi: চলন্ত গাড়িতেই বিস্ফোরণ, নাশকতার গন্ধ পেতেই এক সন্দেহভাজনকে ধরল দিল্লি পুলিশ

Explosion in Delhi: তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সিরপিএফের ডিআইজিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে এক সন্দেহভাজনকে দিল্লি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলেও জানা যাচ্ছে। বিস্ফোরণস্থল সংলগ্ন একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

Blast in Delhi: চলন্ত গাড়িতেই বিস্ফোরণ, নাশকতার গন্ধ পেতেই এক সন্দেহভাজনকে ধরল দিল্লি পুলিশ
ব্যাপক আতঙ্ক এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2025 | 9:51 PM
Share

নয়া দিল্লি: বিস্ফোরণে কাঁপল লালকেল্লা চত্বর। নিহত অন্তত ১০। দিল্লিতে কি তবে জঙ্গি নাশকতা? একের পর এক তথ্য যতই সামনে আসছে ততই জোরাল হচ্ছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান অন্তত তেমনটাই। প্রশাসনিক-রাজনৈতির মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। দিল্লি পুলিশ বলছে চলন্ত গাড়িতেই বিস্ফোরণটি ঘটেছে। যে সময় ঘটনাটি ঘটেছে তখন ধীরে ধীরে যাচ্ছিল গাড়িটি। সিগন্যাল লাল দেখেই তা দাঁড়িয়ে যায়। আর তখনই লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতেই কেঁপে ওঠে গোটা এলাকা। 

তাহলে কী আত্মঘাতী হামলা? তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। সিআরপিএফের ডিআইজিও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে এক সন্দেহভাজনকে দিল্লি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলেও জানা যাচ্ছে। বিস্ফোরণস্থল সংলগ্ন একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সূত্রের খবর, ঘটনাচক্রে যে গাড়িতে বিস্ফোরক বোঝাই ছিল সেই গাড়ির নাম্বার প্লেট হরিয়ানার। কয়েক ঘণ্টা আগে হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে দিল্লি পুলিশ।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে বলেও জানা যাচ্ছে। দিল্লি পুলিশ কমিশনারের থেকে প্রাথমিক রিপোর্টও নিয়েছেন অমিত শাহ। কথা বলছেন আইবি-র ব্যুরো চিফের সঙ্গেও। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনএসজি, এনআইএ। গোটা শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। 

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের