পোড়া গন্ধটা অনেকক্ষণ ধরেই আসছিল, হঠাৎ আগুন লেগে গেল ব্রহ্মপুত্র এক্সপ্রেসে! তারপর তো…

Train Fire: জানা গিয়েছে, শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল ট্রেনটি। বিহারা রেলস্টেশনে পৌঁছতেই হঠাৎ ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরতে দেখা যায়। এরপরে আগুন নিমেষে স্লিপার ক্লাস কোচে ছড়িয়ে পড়ে।

পোড়া গন্ধটা অনেকক্ষণ ধরেই আসছিল, হঠাৎ আগুন লেগে গেল ব্রহ্মপুত্র এক্সপ্রেসে! তারপর তো...
আগুন লাগার পর যাত্রীদের আতঙ্ক।Image Credit source: X

|

Feb 23, 2025 | 6:36 AM

গুয়াহাটি: ফের ট্রেনে বিপত্তি। আগুন লেগে গেল ব্রহ্মপুত্র এক্সপ্রেসে। চাকা থেকে আগুন স্লিপার কোচে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়েই ব্যাপক উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। মাঝ রাস্তায় থামিয়ে দিতে হয় ট্রেন। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শনিবার অসমের কাছার জেলায় বারাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন লেগে যায়। জানা গিয়েছে, শিলং থেকে তিনসুকিয়া যাচ্ছিল ট্রেনটি। বিহারা রেলস্টেশনে পৌঁছতেই হঠাৎ ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরতে দেখা যায়। এরপরে আগুন নিমেষে স্লিপার ক্লাস কোচে ছড়িয়ে পড়ে।

ভাগ্যক্রমে একটি মাত্র কোচেই আগুন লেগেছিল। ভয়ে অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতেই ছুটে আসে রেলওয়ে পুলিশ ও স্টেশনের রেলকর্মীরা। তারাই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫ মিনিট স্টেশনে দাঁড়িয়েছিল।

রেলের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও হতাহত নেই। প্রাথমিকভাবে অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই সম্ভবত আগুন লেগেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গতকালই বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিনের তলা থেকে খুলে যায় বিভিন্ন যন্ত্রাংশ। চালকের নজরে পড়তেই তিনি দ্রুত ব্রেক কষেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

এর আগে, গত ২২ জানুয়ারি পুস্পক এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। আগুন লাগার গুজব রটায় যাত্রীরা ট্রেনের চেইন টেনেছিল। ভয়ে রেললাইনে নামতেই পাশের ট্রাক দিয়ে আসা আরেকটি ট্রেন তাদের ধাক্কা মারে। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়।

Follow Us