AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2026: ওষুধ থেকে পড়াশোনার খরচ! কোন কোন ক্ষেত্রে দাম কমল এবারের বাজেটে? কোথায় মধ্যবিত্তদের সুবিধা?

Budget 2026: বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন জানিয়েছেন, গত ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। এবারের বাজেটে তাঁদের ঠিক কতটা সুবিধা? কোন কোন জিনিসের দাম কমল? 

Budget 2026: ওষুধ থেকে পড়াশোনার খরচ! কোন কোন ক্ষেত্রে দাম কমল এবারের বাজেটে? কোথায় মধ্যবিত্তদের সুবিধা?
কোন কোন জিনিসের দাম কমল? Image Credit: TV9 Bangla
| Updated on: Feb 01, 2026 | 1:00 PM
Share

নয়া দিল্লি:  এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষ আশাবাদী ছিলেন। বাজেটের শুরুতেই শিক্ষা থেকে কর্মসংস্থান, আয়করে একাধিক সুযোগের হাতছানি রয়েছে বাজেটে। কিন্তু আমজনতা? এই বাজেটে সাধারণ মানুষের ঠিক কতটা সুবিধা হবে? কোন কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমল, গোটা বাজেট পর্বে এই বিষয়টির ওপরই তীক্ষ্ণ নজর থাকে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তের। এদিনই বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন জানিয়েছেন, গত ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। এবারের বাজেটে তাঁদের ঠিক কতটা সুবিধা? কোন কোন জিনিসের দাম কমল?

১. দাম কমেছে ক্যান্সারের ১৭টি ওষুধ। ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধেরও। ১৭ টি ক্যান্সারের ওষুধের ওপর আমদানি শুল্ক কমানো হল। ২. CNG, বায়ো গ্যাস ৩. চামড়ার ব্যাগ

৪. বিড়ি

৫. চামড়ার জুতো

৬. ব্যাটারি

৭. সোলার প্যানেল

৮.  মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন

৯. বিদেশ ভ্রমণ সস্তা

১০. কমছে TCS, বিদেশে পড়াশোনার খরচ কমছে। যাঁরা মেডিক্যাল ও উচ্চশিক্ষার কারণে বিদেশে যাবেন, তাঁদের জন্য TDS-এ ৫ শতাংশ থেকে ২ শতাংশ করা হল।