AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: সামনে নাচছিল বরযাত্রীরা, হঠাৎ ঘোড়া থেকে নেমে দে ছুট পাত্রের, হায় হায় করে উঠল সবাই

Viral Video: ব্যান্ড পার্টি নিয়ে রাস্তা দিয়ে বরযাত্রীরা যাচ্ছিল। ঘোড়ায় চেপে যাচ্ছিলেন পাত্র। হঠাৎ গলায় টান। পাত্রের গলার মালা থেকে টাকার নোট ছিড়ে নিয়ে গেল পাশ দিয়ে যাওয়া গাড়ির চালক। ব্যস, বরের মাথা গেল গরম হয়ে। বিয়ের কথা ভুলে, সে নেমে পড়ল ঘোড়া থেকে। দৌড়ে ধাওয়া করল ওই গাড়িকে।

VIDEO: সামনে নাচছিল বরযাত্রীরা, হঠাৎ ঘোড়া থেকে নেমে দে ছুট পাত্রের, হায় হায় করে উঠল সবাই
দেখুন কী কাণ্ড করল বর।Image Credit: X
| Updated on: Nov 25, 2024 | 12:12 PM
Share

লখনউ: ঘোড়ায় চেপে যাচ্ছে বর, পিছনে নাচতে নাচতে আসছে বরযাত্রীরা। হঠাৎ তাল কাটল। হুট করে ঘোড়া থেকে নেমে পড়ল পাত্র। তারপরই দৌড়। হইহই করে উঠল সবাই। কী হল যে পাত্র সবকিছু ছেড়ে-ছুড়ে দৌড় লাগাল?

বিয়ে করতে যাওয়ার পথে অঘটন। ব্যান্ড পার্টি নিয়ে রাস্তা দিয়ে বরযাত্রীরা যাচ্ছিল। ঘোড়ায় চেপে যাচ্ছিলেন পাত্র। হঠাৎ গলায় টান। পাত্রের গলার মালা থেকে টাকার নোট ছিড়ে নিয়ে গেল পাশ দিয়ে যাওয়া গাড়ির চালক। ব্যস, বরের মাথা গেল গরম হয়ে। বিয়ের কথা ভুলে, সে নেমে পড়ল ঘোড়া থেকে। দৌড়ে ধাওয়া করল ওই গাড়িকে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরুটে। সেখানে বরের গলার মালা থেকে টাকা ছিড়ে নেয় একটি মিনি ট্রাকের চালক। সঙ্গে সঙ্গে পাত্র ঘোড়া থেকে নেমে ধাওয়া করে গাড়িকে। সত্যি সত্যি দৌড়ে গিয়ে ওই গাড়িকে ধরে ফেলে।  গাড়ির জানালা দিয়েই ওই চোরকে ধরে নেয় পাত্র।

গাড়ির চালক পালানোর চেষ্টা করলেও, এক বাইক চালক গাড়ির পথ আটকে দাঁড়ায়। পাত্র ততক্ষণে ধরে মারতে শুরু করে চালককে। এরপরে কয়েকজন এসে আটকায় তাদের।

Follow Us