BNP on Sheikh Hasina: ‘হাসিনাকে ভারত আমাদের হাতে তুলে দেবে, কিন্তু তা না হলে…’, সরকার তৈরির আগেই অবস্থান স্পষ্ট করল বিএনপি

Bangladesh News: বাংলাদেশের নবনির্বাচিত দলের অন্যতম মুখ ফখরুল। হাসিনা আমলে খালেদা জিয়া যখন জেলে, তারেক রহমানে 'গা-বাঁচাতে' সেই সময়কালে বিএনপির দায়িত্ব সামলেছেন তিনি। দলের স্থায়ী কমিটির অন্যতম মুখ হিসাবে একা হাতে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এমনকি, খালেদা জিয়ার অসুস্থতার সময়ে যখন সংগঠনকে বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।

BNP on Sheikh Hasina: হাসিনাকে ভারত আমাদের হাতে তুলে দেবে, কিন্তু তা না হলে..., সরকার তৈরির আগেই অবস্থান স্পষ্ট করল বিএনপি
বাঁদিকে শেখ হাসিনা, ডানদিকে তারেক রহমানImage Credit source: Getty Image

|

Feb 19, 2026 | 9:02 PM

ঢাকা: একটা ইস্যুতে ঐতিহাসিক সম্পর্ককে আটকে রেখে দিতে চায় না ঢাকা। বাংলাদেশে নতুন সরকার তৈরির প্রাক্কালেই ভারত প্রসঙ্গে নিজেদের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করল বিএনপি। সেদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়ে মঙ্গলবার মুখ খোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহত্তর পরিসরে নয়া দিল্লি-ঢাকার সম্পর্ক কেমন হবে, তা নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।  

সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া সাক্ষাৎকারে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশের নবনির্বাচিত দলের অন্যতম মুখ ফখরুল। হাসিনা আমলে খালেদা জিয়া যখন জেলে, তারেক রহমান সুদীর্ঘ নির্বাসনে, সে সময়ে বাংলাদেশের মাটিতে বিএনপির কর্তৃত্ব অনেকাংশেই ছিল মির্জা ফখরুলের হাতে।

মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন তারেক রহমান। তার আগে এ হেন গুরুত্বপূর্ণ নেতা ফখরুলের এই মন্তব্য অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

ঠিক কী বলেছেন মির্জা ফখরুল?

এদিন গুলশানের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল আলমগীর বলেন, “বাংলাদেশের স্বার্থে যে সকল প্রকল্প রয়েছে, সেগুলি দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে।” পাশাপাশি হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা সত্যি মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাঁকে শাস্তি দেওয়ার বিষয়টি জনমানুষের দাবি। আর আমরা মনে করি, ভারত তাঁকে আমাদের হাতে তুলে দেবে। কিন্তু তা না হলে যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা ক্ষেত্রে বাধা তৈরি হবে, এমনটা নয়। আমরা আরও ভালো সম্পর্ক গড়তে চাই।”

দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার পর বিএনপির অন্যতম শীর্ষ নেতার এই মন্তব্য় ও ভারত সম্পর্কে সার্বিক দৃষ্টিভঙ্গি তারেক নেতৃত্বাধীন দলটির কূটনৈতিক পরিপক্কতার পরিচয় বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ।

Follow Us