AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mumbai Rain: প্রাণ গেল ১০ জনের, লাগাতার বৃষ্টি শুরু হতেই ধস এক্সপ্রেসওয়েতে, বাতিল হচ্ছে একের পর এক ট্রেন

Mumbai-Pune Road-Railway Closed: আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই-পুণের মধ্যে পশ্চিমি ঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, থানে, নভি মুম্বই, পালঘরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

Mumbai Rain: প্রাণ গেল ১০ জনের, লাগাতার বৃষ্টি শুরু হতেই ধস এক্সপ্রেসওয়েতে, বাতিল হচ্ছে একের পর এক ট্রেন
বিপর্যস্ত মুম্বই-পুণে।Image Credit: PTI
| Updated on: Jul 06, 2026 | 11:23 AM
Share

মুম্বই: এতদিন অপেক্ষা করেছিল সবাই বৃষ্টির জন্য। আর এখন বৃষ্টি আসতেই বিপর্যস্ত হয়ে গেল জনজীবন। বর্ষার রুদ্ররূপে তছনছ মুম্বই। বৃষ্টি ও সেই সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। লোহাগড় দুর্গের কাছে নেমেছে ধস। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে পুণে-মুম্বই এক্সপ্রেসওয়ে ও পুরনো হাইওয়ে। এরফলে মুম্বই ও পুণের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। বাতিল হয়ে গিয়েছে একাধিক ট্রেনও।

মুম্বই সহ মহারাষ্ট্রের জন্য লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। লাগাতার বৃষ্টির জেরে একাধিক জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে আজ বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজগুলি।  জানা গিয়েছে, মুম্বইয়ের কুর্লায় একটি রাস্তার ধারের দোকানে গাছ পড়ে গিয়েছে। সাকি নাকায় এক ব্য়ক্তি হাঁটু সমান জলে হাঁটছিলেন, সেই সময় খোলা ম্যানহোলে পড়ে যান তিনি।

আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই-পুণের মধ্যে পশ্চিমি ঘাট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, থানে, নভি মুম্বই, পালঘরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ও পুরনো হাইওয়ে ধসের জেরে বন্ধ হয়ে যাওয়ায় সড়কপথ ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। খুব প্রয়োজন ছাড়া আজ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হয়েছে।

ট্রেন পরিষেবাও বিপর্যস্ত হয়েছে মুম্বই ও পুণের মধ্যে। দক্ষিণ-পূর্ব ঘাট সেকশনে, কারজাত ও লোনাভালার মাঝে রেললাইনে ধস নেমেছে। এর জেরে মুম্বই ডিভিশনের আপ-মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পুণের একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রেললাইন সারাইয়ের কাজ শুরু হয়েছে, তবে স্বাভাবিক পরিষেবা চালু হতে আরও সময় লাগতে পারে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?