VIDEO: এ যেন মুড়ির ডিব্বা! দমকা হাওয়া দিতেই ভেঙে পড়ল হেলিকপ্টার, কী হল যাত্রীদের?

Helicopter Crash: জানা গিয়েছে, হেলিকপ্টারে ৪ জন যাত্রী ছিলেন। তারা বেঁচে আছেন কি না, তা এখনও জানা যায়নি। 

VIDEO: এ যেন মুড়ির ডিব্বা! দমকা হাওয়া দিতেই ভেঙে পড়ল হেলিকপ্টার, কী হল যাত্রীদের?
ভেঙে পড়া হেলিকপ্টারটি।Image Credit source: X

|

Aug 24, 2024 | 4:01 PM

পুণে: ভেঙে পড়ল হেলিকপ্টার। ভারী বৃষ্টিতে পুণেতে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী হেলিকপ্টার। জানা গিয়েছে, হেলিকপ্টারে ৪ জন যাত্রী ছিলেন। তারা বেঁচে আছেন কি না, তা এখনও জানা যায়নি।

শনিবার দুপুরে মুম্বইয়ের জুহু থেকে উড়ান শুরু করে এডব্লু ১৩৯ চপার। জানা গিয়েছে, হায়দরাবাদ যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু মাঝ আকাশে পৌছতেই খারাপ আবহাওয়ার মুখে পড়ে কপ্টারটি। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারায় কপ্টারটি। পুণের পাউদ এলাকায় ফাঁকা জমিতে ভেঙে পড়ে কপ্টারটি।

জানা গিয়েছে, কপ্টারে মোট ৪জন ছিলেন পাইলট সহ। দুর্ঘটনায় পাইলট গুরুতর আহত হয়েছেন। বাকিদেরও উদ্ধার করা হয়েছে। তারাও আহত হয়েছেন। সকলকে উদ্ধার করে পুণে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৭ তারিখে নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলা ও চার ব্যক্তির।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us