ICSE, ISC Result 2026: ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত, কীভাবে দেখবেন, জেনে নিন
ICSE, ISC Result 2026 Date and Time : চলতি বছর প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় এবং প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল ।

নয়া দিল্লি : আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করবে CISCE বোর্ড। আজ ICSE দশম শ্রেণি ও ISC দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ (ICSE and ISC Result) হবে সকাল ১১টা নাগাদ। ICSE দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি। শেষ হয় ৩০ মার্চ। অন্যদিকে,ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষাও (ISC Result) হয় ফেব্রুয়ারি মাসে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হয় ৬ এপ্রিল। সেক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মাথাতেই ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড।
সকাল ১১টায় ফলপ্রকাশ হবে। বাকি আর কিছুক্ষণ। কীভাবে, কোথায় ফল দেখবেন জেনে নিন
কীভাবে রেজাল্ট দেখবেন?
- প্রথমে CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisceboard.org-এ যেতে হবে
- হোম পেজ খোলার পর তাতে অপশন আসবে ICSE Result 2026 বা ISC Result 2026। ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
- সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে। প্রার্থীদের লগইন তথ্য দিতে হবে। যেমন ইউনিক আইডি, ইনডেক্স নম্বর ও জন্ম তারিখ
- সাবমিট-এ ক্লিক করুন। তারপরই ফলাফল দেখা যাবে।
- ফলাফল যাচাই করুন এবং রেজাল্ট ডাউনলোড করে রাখতে হবে।
চলতি বছর প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় এবং প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অংশ নিয়েছে। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই এবং আইএসসি বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আইসিএসই (দশম শ্রেণি)-তে পাশের হার ছিল ৯৯.০৯ শতাংশ। আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৯৯.০২ শতাংশ। সেখানে ২০২৪ সালে আইসিএসই শিক্ষার্থীদের সামগ্রিক পাশের হার ছিল ৯৯.৪৭ শতাংশ। আর আইএসসি-র পাসের হার ছিল ৯৮.১৯ শতাংশ।
