AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

I-PAC: ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল

IPAC Director Vinesh Chandel gets bail : তদন্তকারীরা জানিয়েছেন, তদন্ত চলাকালীন সহযোগিতা করেছেন চান্ডেল। তবে, ইডি চান্ডেলের জামিনের ওপর শর্ত আরোপের আবেদন জানায়। তারপরই আদালত জানিয়েছে, চান্ডেল কোনও সাক্ষ্যপ্রমাণ বিকৃত করবেন না। সাক্ষীদের প্রভাবিত করবেন না। আদালত চান্ডেলকে তদন্তে সহযোগিতা করতে, সমস্ত তথ্য প্রদান করতে বলেছেন।

I-PAC: ভোট মিটতেই জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল
ভিনেশ চান্ডেলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 11:44 AM
Share

নয়া দিল্লি : জামিন পেলেন IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল (Vinesh Chandel Arrested)। ভোটের ঠিক আগেই গ্রেফতার হয়েছিলেন। আবার ভোট মিটতেই জামিন পেলেন। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৩ এপ্রিল তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Enforcement Directorate)। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। এছাড়া, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানোরও অভিযোগ উঠেছে ভিনেশ চান্ডেলের বিরুদ্ধে। তবে, এবার তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)।

৪৮ ঘণ্টা আগেও জামিনের আবেদন মঞ্জুর খারিজ

দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টে গত মঙ্গলবারই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন ভিনেশ চান্ডেল। তিনি আদালতকে জানান, তাঁর মা ডিমেনশিয়ায় আক্রান্ত। বাড়িতে কেউ নেই যে তাঁকে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে তাঁকে যেন জামিন দেওয়া হয়। কিন্তু, ৪৮ ঘণ্টা আগেও সেই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

আজও রেগুলার জামিনের আবেদনের শুনানি ছিল। জানা গিয়েছে, চান্ডেলের জামিনের বিরোধিতাই করেনি ইডি। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করেছেন চান্ডেল। তবে, ইডি চান্ডেলের জামিনের ওপর শর্ত আরোপের আবেদন জানায় পাতিয়ালা হাউজ় কোর্টে। তারপরই আদালত শর্তের বিনিময়ে জামিনের আবেদন মঞ্জুর করেছে।

কী কী রয়েছে শর্তে?

আদালত জানিয়েছে, চান্ডেল কোনও সাক্ষ্যপ্রমাণ বিকৃত করবেন না। সাক্ষীদের প্রভাবিত করবেন না। আদালত চান্ডেলকে তদন্তে সহযোগিতা করতে, সমস্ত তথ্য প্রদান করতে বলেছেন। এছাড়া, চান্ডেলকে পাসপোর্ট জমা রাখতে হবে। যেখানেই যাবেন, তদন্তকারীদের জানিয়ে যেতে হবে তাঁকে। নির্দিষ্ট এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। তদন্ত সবরকম সহযোগিতা করতে হবে।

প্রসঙ্গত, ১৩ এপ্রিল গ্রেফতারের পর ১৪ এপ্রিল ভিনেশকে দশদিনের ইডি হেফাজত দেয় আদালত। সেই সময় তদন্তকারী সংস্থার তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালতের পর্যবেক্ষণ ছিল, এই আর্থিক তছরূপের ঘটনায় ভিনেশ চান্ডেলের সক্রিয় যোগ রয়েছে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। কোটি কোটি টাকা তছরুপের অংশীদারিত্ব তাঁর কাছেও গিয়েছে।

তৃণমূল নেতা শান্তনু সিনহা বলেন, “আমরা বারবার বলে আসছি ও সারা ভারতবর্ষের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে ১৯৫৬ সালে তৈরি হওয়া এই তদন্তকারী সংস্থা ইডিকে চালাচ্ছে বিজেপিই। এখন তা আরও একবার প্রমাণ হল। আমরা বারবার বলেছি যে, কেন্দ্রীয় এজেন্সি বিরোধী শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে, বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে, এমনকী, বিরোধী রাজনৈতিক দলগুলোর ভোটকুশলীর বিরুদ্ধেও বারবার ব্যবহৃত হয়।”

বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, “ভোটের সঙ্গে সব বিষয় গুলিয়ে ফেললে চলবে না। জামিন একটা প্রসেস। সেই প্রসেসেই জামিন পেয়েছে। আরও একটা কারণ হল সব তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছে, তাই জামিন পেয়েছেন।”

Follow Us