AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Midnapore Child Harrasment: পড়ুয়াদের যৌন নির্যাতন করে ভিডিয়ো করার অভিযোগ, গ্রেফতার

Midnapore Child Harrasment: স্কুল ফেরত একাধিক নাবালিকাকে ছুটির পর চিপস দেওয়ার প্রলোভন  দেখিয়ে দোকানের ভিতর নিয়ে যেত। তাদের যৌন নির্যাতনের পর ভিডিয়ো করে মোবাইলে সেই মুহূর্ত বন্দি করে রাখত।  বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো শেয়ার করতেন। 

Midnapore Child Harrasment: পড়ুয়াদের যৌন নির্যাতন করে ভিডিয়ো করার অভিযোগ, গ্রেফতার
দাসপুর থানা Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 30, 2026 | 11:18 AM
Share

মেদিনীপুর:  স্কুল পড়ুয়াদের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যাওয়া, তারপর তাদের যৌন নির্যাতন আর ঘটনার মুহূর্তের ছবি ভিডিয়ো করে রাখা! ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ফেরত একাধিক নাবালিকাকে ছুটির পর চিপস দেওয়ার প্রলোভন  দেখিয়ে দোকানের ভিতর নিয়ে যেত। তাদের যৌন নির্যাতনের পর ভিডিয়ো করে মোবাইলে সেই মুহূর্ত বন্দি করে রাখত।  বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই ভিডিয়ো শেয়ার করতেন।

গ্রামেরই এক ব্যক্তির কাছে এই ভিডিয়ো চলে যায়। তখনই বিষয়টা প্রকাশ্যে আসে।  এক স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে BNS, পকসো, ও আইটি একটে একাধিক মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দীর্ঘদিন ধরে নাবালিকা স্কুল ছাত্রীদের সঙ্গে এই কুকৃতি করত।  ধৃতকে ঘাটাল আদালতে পেশ করা হবে। ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঘাটাল মহকুমা আদালত। তবে ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্ত।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?