Poultry Farm Fire: ভয়াবহ আগুনে পুড়ে ছাই পোলট্রি ফার্ম, আগুনে ঝলসে গেল হাজার হাজার মুরগি
Fire breaks out in Hili Poultry Farm: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসমাইলপুরের বাসিন্দা আমিরুল মণ্ডল প্রায় তিন বছর আগে ঋণ নিয়ে নিজের কৃষিজমিতে পোলট্রি ফার্ম গড়ে তোলেন। প্রায় দু’মাস আগে তিনি নতুন করে মুরগির বাচ্চা এনে প্রতিপালন শুরু করেন। দীর্ঘদিনের পরিচর্যার পর মুরগিগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে উঠেছিল। বৃহস্পতিবার সেগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় বিপর্যয়।

হিলি: পোলট্রি ফার্মে (Poultry Firm Fire) ভয়াবহ আগুন। পুড়ে মৃত্যু হল প্রায় ১২০০ মুরগির (Chickens Death)। এমনকি, আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই ফার্মও। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার হিলি থানার ৪ নম্বর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ইসমাইলপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল আসার আগে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান বলে জানা গিয়েছে।
কীভাবে আগুন লাগল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসমাইলপুরের বাসিন্দা আমিরুল মণ্ডল প্রায় তিন বছর আগে ঋণ নিয়ে নিজের কৃষিজমিতে পোলট্রি ফার্ম গড়ে তোলেন। প্রায় দু’মাস আগে তিনি নতুন করে মুরগির বাচ্চা এনে প্রতিপালন শুরু করেন। দীর্ঘদিনের পরিচর্যার পর মুরগিগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে উঠেছিল। বৃহস্পতিবার সেগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় বিপর্যয়। ফার্ম মালিকের দাবি, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ফার্ম থেকে বাড়িতে খেতে যান। তার পরই আগুন লাগার ঘটনা ঘটে।
ফার্মে প্রথমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তারপর আমিরুলকে খবর দেন তাঁরা। তবে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে ততক্ষণে ফার্মে থাকা প্রায় ১২০০টি মুরগি ঝলসে মারা যায়। এছাড়াও ফার্মের কাঠামো, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন ফার্ম মালিক। কীভাবে আগুন লাগল, বা কেউ আগুন লাগিয়েছে কি না, তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।
