AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metro Fine Rules: মেট্রোয় হেডফোন ছাড়াই গান শোনেন বা ভিডিও দেখেন? এবার গুনতে হবে মোটা জরিমানা

Metro Fine Rules in India: মেট্রো রেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২-এ সংশোধন আনা হয়েছে। জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬-এ জরিমানা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ ২,৫০০ টাকা জরিমানা হতে পারে। কোন কোন কাজ করলে জরিমানা হবে? দেখে নিন

Metro Fine Rules: মেট্রোয় হেডফোন ছাড়াই গান শোনেন বা ভিডিও দেখেন? এবার গুনতে হবে মোটা জরিমানা
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Jul 18, 2026 | 5:33 PM
Share

ব্যাঙ্গালুরু: মেট্রোয় (Metro) যাতায়াতের সময় হেডফোন ছাড়াই জোরে জোরে গান শোনেন? বা ভিডিও দেখার অভ্য়াস রয়েছে? তাহলে এবার গুনতে হবে মোটা জরিমানা। আগে সর্বোচ্চ জরিমানা ছিল ৫০০ টাকা। সংশোধিত আইনে তা পাঁচ গুণ বাড়ানো হয়েছে। এবার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত জরিমানা (Metro Fine) করা হতে পারে। ১৯ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

কলকাতাতেও রয়েছে এই নিয়ম?

মেট্রো রেলওয়ে (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) আইন, ২০০২-এ সংশোধন আনা হয়েছে। জন বিশ্বাস (সংশোধনী) আইন, ২০২৬-এ জরিমানা বাড়ানো হয়েছে। মূলত, চেন্নাই, ব্যাঙ্গালুরুতে এই নিয়ম চালু হয়েছে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে এখনও এই ধরনের কোনও নিয়ম চালু করা হয়নি। যদিও, বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) জানিয়েছে, এই নিয়ম দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য।

নতুন নিয়ম অনুযায়ী, সহযাত্রীদের অসুবিধা বা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ ২,৫০০ টাকা জরিমানা হতে পারে। কোন কোন কাজ করলে জরিমানা হবে? দেখে নিন

  • স্পিকার অন করে গান বা ভিডিও চালালে জরিমানা
  • ইয়ারফোন ছাড়া মোবাইলে ভিডিও দেখা
  • জোরে চিৎকার করা
  • অশালীন বা আপত্তিকর ভাষা ব্যবহার
  • মদ্যপ অবস্থায় যাতায়াত
  • থুতু ফেলা
  • কোচের মেঝেতে বসা
  • মেট্রোর সম্পত্তি নষ্ট করা
  • অশোভন আচরণ

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

BMRCL-এর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৫৭ হাজার যাত্রীকে স্পিকারে গান বা ভিডিও চালানোর জন্য সতর্ক করা হয়েছিল। যদিও আগে ৫০০ টাকা জরিমানার নিয়ম ছিল। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হত।

অন্যান্য অপরাধেও বেড়েছে জরিমানা

শুধু শব্দদূষণ নয়, আরও একাধিক অপরাধের ক্ষেত্রেও জরিমানা বাড়ানো হয়েছে।

  • মেট্রো চত্বরে পোস্টার, ব্যানার বা প্ল্যাকার্ড লাগানো বা বিক্ষোভ দেখালে জরিমানা হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত।
  • অনুমতি ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ বা মেট্রো ট্র্যাকে ঢুকলে জরিমানা হতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত।
  • ট্র্যাকে প্রবেশ করে পরিষেবা ব্যাহত করলে অন্যান্য আইনে মোট জরিমানা ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
  • ভুয়ো মেট্রো টিকিট ব্যবহার বা সরকারি নোটিস বিকৃত করলেও ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন