AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Seat Sharing: নীতীশ-লালুই শেষ কথা, বিহারে চূড়ান্ত আসন ভাগাভাগি, কংগ্রেস লড়বে মাত্র এই কটা আসনে…

INDIA Alliance: বৈঠক শেষে কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেন, "জোটসঙ্গী সমস্ত দলের সঙ্গে বৈঠক করা হবে। আজকের বৈঠকে আমরা বিহারের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছি। জোটসঙ্গীদের মতামতও জানতে চেয়েছি"। আগামী ২-১ দিনের মধ্যেই জেডি(ইউ)-র সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে।

Bihar Seat Sharing: নীতীশ-লালুই শেষ কথা, বিহারে চূড়ান্ত আসন ভাগাভাগি, কংগ্রেস লড়বে মাত্র এই কটা আসনে...
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Jan 08, 2024 | 11:11 AM
Share

নয়া দিল্লি: অবশেষে কাটছে জোট নিয়ে জট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ডেডলাইন না মানলেও, লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগির (INDIA Alliance Seat Sharing) আলোচনা শুরু হয়ে গেল। বিরোধী জোটে আসন ভাগাভাগির তালিকায় প্রথমেই নাম ছিল বিহারের (Bihar), কারণ সেখানে শরিকের সংখ্যা সবথেকে বেশি। রবিবারই বিহারের আসন ভাগাভাগি চূড়ান্ত করে নিল ইন্ডিয়া জোট। কোন দল কত আসনে লড়বে জানেন?

রবিবার ইন্ডিয়া জোটের বিহারে আসন ভাগাভাগি নিয়ে নয়া দিল্লিতে বৈঠকে বসেছিলেন আরজেডি নেতা মনোজ ঝা, কংগ্রেস নেতা অশোক গেহলট, সলমন খুরশিদ ও মুকুল ওয়াসনিক। বৈঠকে স্থির করা হয়, লোকসভা নির্বাচনে  ১৭+১৭+৪+২ ফর্মুলায় নির্বাচনে লড়া হবে। ৪০টি লোকসভা আসন বিহারে, তার মধ্যে শাসক জোটে জনতা দল (ইউনাইটেড) ও রাষ্ট্রীয় জনতা দল ১৭টি করে আসনে লড়বে। বিহারে কংগ্রেস ৪টি আসনে প্রার্থী দেবে। বামেরা প্রার্থী দেবে ২টি আসনে।

বৈঠক শেষে কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেন, “জোটসঙ্গী সমস্ত দলের সঙ্গে বৈঠক করা হবে। আজকের বৈঠকে আমরা বিহারের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছি। জোটসঙ্গীদের মতামতও জানতে চেয়েছি”। আগামী ২-১ দিনের মধ্যেই জেডি(ইউ)-র সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, আজ সোমবার দিল্লির শাসক দল আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে কংগ্রেসের। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়েই আলোচনার সম্ভাবনা। তবে আপের সঙ্গে জোট নিয়ে ইতিমধ্যেই জট পেকে রয়েছে। আসন সমঝোতার আগেই ভারুচ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছে আপ। চৈতার ভাসাভাকে প্রার্থী ঘোষণা করেছেন অরবিন্দ কেজরীবাল।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.