AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Japan Defence Cooperation: আরও দৃঢ় ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্ক, ‘দুর্বল’ হচ্ছে চিন

India Japan Joint Defence Manufacturing Deal: ১৯৪৫-এ যুদ্ধ থামার পর ৭৫ বছরের সমঝোতা করেছিল জাপান ও চিন। ২০২০-তে সেই সমঝোতার মেয়াদ ফুরিয়েছে। নতুন সমঝোতা হয়নি। এরই মধ্যে একের পর এক ঘটনাকে ঘিরে সংঘাত। দু-দেশই সেনাকে যে কোনও মুহূর্তের জন্য তৈরি থাকার নির্দেশ দিচ্ছে। এই অবস্থায় ভারতকে আঁকড়ে ধরতে চাইছে জাপান।

India Japan Defence Cooperation: আরও দৃঢ় ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্ক, 'দুর্বল' হচ্ছে চিন
জাপানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংImage Credit: PTI
| Updated on: Nov 20, 2026 | 4:21 PM
Share

টোকিয়ো ও নয়াদিল্লি: ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্ক নিঃশব্দে নতুন যুগে পা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভারতে এসে ভারত-জাপান প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। কয়েক মাস পর জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিঞ্জিরো কোইজুমি ভারতে আসেন। সেই সফরে প্রতিরক্ষা চুক্তির প্রাথমিক আলোচনা হয়। আর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এখন জাপানে। ইন্ডিয়া – জাপান টু প্লাস টু টেবিলে যোগ দিতে গিয়েছেন। ইয়োকোসুকা নাভাল বেসে জেএস নাটোরি ঘুরে দেখেছেন প্রতিরক্ষামন্ত্রী। মোগামি ক্লাশের মাল্টি মিশন স্টেলথ ফ্রি- গেট। মোগামি ক্লাস মানে যা দ্রুত এবং শক্রর নজর এড়িয়ে চলতে সক্ষম। আর ঠিক এই কারণেই দুনিয়ার অধিকাংশ দেশের নৌ-সেনাই জেএস নাটোরির মতো অত্যাধুনিক ফ্রি-গেটকে সমীহ করে। সব জটিলতা কাটিয়ে ভারতের সঙ্গে যৌথভাবে মোগামি ক্লাশের যুদ্ধজাহাজ তৈরি করবে জাপানের প্রতিরক্ষা সংস্থা। রাজনাথের সফরে সেই সিদ্ধান্ত হল।

চুক্তি সই হবে পরের বছর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের সময়। জাপানি মিডিয়ার দাবি, আমেরিকাকে এড়িয়ে এই প্রথম কোনও দেশের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে জাপান। জাপান ভারতকে খুব ভালো একটা অফার দিয়েছে। এই অফারের সঙ্গে দুটো বিষয় জড়িয়ে। এক, দক্ষিণ চিন সাগরে জাপানের অংশে ভারতীয় নৌ-সেনার এন্ট্রি। দুই, সাগরে নজরদারির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি বিক্রি। দু-মাসে ভারত সফরে এসেছিলেন জাপানের সেনাপ্রধান। তাকেহিরো মোরিতা তখন দাবি করেন, ভারত-জাপান যৌথভাবে ফাইটার জেট করতেই পারে। বিশেষত ভারত যখন তেজসের মতো যুদ্ধবিমান তৈরি করছে, তখন পঞ্চম প্রজন্মের বিমান তৈরিতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

এদিনও জাপানি এয়ারফোর্স চিফ সাফ বললেন, “দু- দেশ এনিয়ে আলোচনা শুরু করেছে। সব ঠিকঠাক গেলে আমরা খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু করতে পারি।” চিনকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকা জাপান প্রতিরক্ষায় ভারতকে আঁকড়ে ধরতে চাইবে এটাই স্বাভাবিক। বিশেষত ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাসে জাপানকে নিয়ে যেভাবে পাল্টি খেয়েছেন, তারপর নতুন পার্টনার খোঁজা ছাড়া জাপানের আর উপায়ও বিশেষ নেই।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি- জাপানের হারের পর জাপানের প্রতিরক্ষা এবং সেনার যাবতীয় বিষয় হাতে তুলে নিয়েছিল আমেরিকা। তখন আমেরিকা শর্ত দিয়েছিল, জাপান পেশাদার সেনাবাহিনী রাখবে না। নির্দিষ্ট সংখ্যার বাইরে কোনও বাহিনী রাখবে না। অস্ত্রশস্ত্রের ভাঁড়ার নিয়েও নানা রকম বিধিনিষেধ ছিল। গত গত ৮০ বছর এই নীতিতে কিছু বদল এসেছে। তবে মোটের উপর বিষয়টা একই জায়গায় দাঁড়িয়ে। ওদেশের সেনা এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিটা বিষয় আগে মার্কিন প্রশাসন পাশ করে। তারপর জাপানের শাসকদল সিলমোহর দেয়।

বহুদিন ধরে জাপানের রাজনৈতিক দলগুলো এর বিরুদ্ধে সরব। সানায়ে তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর সিদ্ধান্ত নেন, অনেক হয়েছে। এবার আমেরিকার হাত ছেড়ে একা হাঁটতে হবে। এদিন জাপানি প্রতিরক্ষামন্ত্রীও ঘুরিয়ে সেটাই বলে দিলেন। চিনের আর পাঁচটা প্রতিবেশী দেশের মতো জাপানও ওদের নিয়ে অস্বস্তিতে। চলতি বছর মার্চে জাপানি বায়ুসেনার বিমানে মহড়ার সময় হঠাত্‍ করেই বিমানের ফায়ার এলার্ম সিস্টেম লক হয়ে গিয়েছিল। জাপান অভিযোগ করে, মহড়ার সময় তাদের দুটি যুদ্ধবিমানের ফায়ার কন্ট্রোল রেডার লক করেছে পিপলস লিবারেশন আর্মি।

১৯৩৭ থেকে পয়তাল্লিশ- ৯ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর সমঝোতায় এসেছিল জাপান ও চিন। ১৯৪৫-এ যুদ্ধ থামার পর ৭৫ বছরের সমঝোতা করেছিল দুই দেশ। ২০২০-তে সেই সমঝোতার মেয়াদ ফুরিয়েছে। নতুন সমঝোতা হয়নি। এরই মধ্যে একের পর এক ঘটনাকে ঘিরে সংঘাত। দু-দেশই সেনাকে যে কোনও মুহূর্তের জন্য তৈরি থাকার নির্দেশ দিচ্ছে। এই অবস্থায় ভারতকে আঁকড়ে ধরতে চাইছে জাপান। ভারতও জাপানকে ফেরাতে চায় না। নরেন্দ্র মোদী – রাজনাথ সিং- এস জয়শঙ্কররা বারবার সেটা বুঝিয়ে দিচ্ছেন।

Follow Us