AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Slams Pakistan-China Statement: ফের চিন-পাকিস্তানের ‘কুনজর’ জম্মু-কাশ্মীরের উপরে! ‘নাক না গলানো’র হুঁশিয়ারি ভারতের

India China Pakistan tension: বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চিন ও পাকিস্তানের মধ্যে আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতা (trans-boundary water resources cooperation) দেখেছে। কিন্তু দুই দেশ কোনও সীমান্ত ভাগ করে না, তাহলে আন্তঃসীমান্ত জলসম্পদ ভাগের প্রশ্নও ওঠে না।

India Slams Pakistan-China Statement: ফের চিন-পাকিস্তানের 'কুনজর' জম্মু-কাশ্মীরের উপরে! 'নাক না গলানো'র হুঁশিয়ারি ভারতের
চিন-পাকিস্তানকে কড়া বার্তা ভারতের।Image Credit: PTI
| Updated on: May 27, 2026 | 9:55 AM
Share

নয়া দিল্লি: আবার জম্মু-কাশ্মীর নিয়ে নাক গলাল পাকিস্তান (Pakistan)। তাতে সঙ্গ দিল চিনও (China)। দুই পড়শি দেশের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir)  উল্লেখ দেখেই তীব্র প্রতিবাদ জানাল ভারতের বিদেশ মন্ত্রক। আরও একবার মনে করে দেওয়া হল, জম্মু-কাশ্মীর ও লাদাখ আগেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। 

ভারতের প্রতিবাদ-

মঙ্গলবার বিদেশ মন্ত্রকের রণধীর জয়সওয়াল বলেন, “সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে ভারতের অবস্থান সুসংগত এবং সুপরিচিত। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য এবং অনস্বীকার্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। অন্য কোনও দেশের এই বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।

তিনি আরও বলেন, “চিন-পাকিস্তান করিডর (CPEC) প্রজেক্ট নিয়ে বলতে গেলে, এর কিছু অংশ ভারতের সীমার মধ্যে দিয়ে পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তানের এই বেআইনি ও জোর করে দখলদারিকে শক্তিশালী করার জন্য অন্য কোনও দেশের সমর্থনের আমরা তীব্র প্রতিবাদ করছি। এই বার্তা পাকিস্তানি ও চিনা কর্তৃপক্ষকে আগেও একাধিকবার দেওয়া হয়েছে।”

বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চিন ও পাকিস্তানের মধ্যে আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতা (trans-boundary water resources cooperation) দেখেছে। কিন্তু দুই দেশ কোনও সীমান্ত ভাগ করে না, তাহলে আন্তঃসীমান্ত জলসম্পদ ভাগের প্রশ্নও ওঠে না। ১৯৬৩ সালে পাকিস্তান ও চিনের মধ্যে যে সীমান্ত চুক্তি ছিল, তা ভারত কখনও স্বীকৃতি দেয়নি।

কী বলা হয়েছিল পাকিস্তান-চিনের যৌথ বিবৃতিতে?

২৩ মে চিন সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল, মঙ্গলবার সফরের শেষদিন ছিল। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রিমিয়ার লি কোয়াংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করেন শরিফ। এরপরে দুই দেশের তরফে যৌথ বিবৃতিতে আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতার উল্লেখ করা হয়।  বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে চিনকে জানানো হয়েছে। চিন রাষ্ট্রপুঞ্জের নিয়ম-নীতি মেনে এর সমাধানের কথা বলেছে।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?