AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Bangladesh: ৯১৫ কোটির চুক্তি, বাংলাদেশে এবার রেল কোচ পাঠাচ্ছে ভারত

Indian Rail Coach to Bangladesh: ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন কোচগুলি বাংলাদেশের পুরনো রেল কোচের সঙ্গে যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কোচের ঘাটতি রয়েছে। ইতিমধ্যেই চার ধরনের কোচের নকশা অনুমোদিত হয়েছে এবং উৎপাদনের কাজ চলছে। আর কী কী বিশেষ সুবিধা রয়েছে, জেনে নিন

India-Bangladesh: ৯১৫ কোটির চুক্তি, বাংলাদেশে এবার রেল কোচ পাঠাচ্ছে ভারত
মোদী-তারেক রহমানImage Credit: PTI
| Updated on: Jul 20, 2026 | 5:00 PM
Share

নয়া দিল্লি: ভারতের তৈরি ব্রডগেজ রেল কোচ (Broad-Gauge Rail) এবার যাচ্ছে পদ্মাপাড়ে। প্রায় ২০০টি কোচ (Rail Coach) ভারত থেকে আমদানি করবে বাংলাদেশ। চলতি মাসের শেষ অথবা আগামী মাসের শুরু থেকেই কোচ পাঠানো শুরু করবে ভারত। বাংলাদেশের সঙ্গে প্রায় ৯১৫ কোটি টাকার চুক্তি হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সব কোচ বাংলাদেশে রফতানি করা হবে বলে জানা গিয়েছে।

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নতুন কোচগুলি বাংলাদেশের পুরনো রেল কোচের সঙ্গে যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে কোচের ঘাটতি রয়েছে। ইতিমধ্যেই চার ধরনের কোচের নকশা অনুমোদিত হয়েছে এবং উৎপাদনের কাজ চলছে।

কোথায় তৈরি হচ্ছে কোচ?

ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (Rail Coach Factory)-তে আধুনিক LHB কোচ তৈরি হচ্ছে। ভারতীয় রেলের রফতানি সংস্থা রাইটস লিমিটেড প্রথম দফায় কোচ বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু সময়ের জন্য কোচ সরবরাহ বন্ধ ছিল। তবে ২০২৬ সালের মাঝামাঝি থেকে সেই প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। এর আগে ভারত বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ LHB কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ কোচ সরবরাহ করা হয়েছিল।

RITES-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাহুল মিত্তল জানিয়েছেন, খুব শীঘ্রই ২০টি কোচের প্রথম রেক বাংলাদেশে পাঠানো হবে।

ফিরতে পারে মৈত্রী এক্সপ্রেস

সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। ২০০৮ সালে চালু হওয়া এই ট্রেন ৩৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় ৯ ঘণ্টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছত। ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে পরিষেবা বন্ধ হয়ে যায়।

ভিসা পরিষেবাও স্বাভাবিক

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা দেওয়া আবার শুরু করেছে ভারত। পাশাপাশি, জরুরি মেডিক্যাল ভিসা পরিষেবাও চালু রয়েছে।

আরও বড় পরিকল্পনা বাংলাদেশের

বাংলাদেশ সরকার রেল ব্যবস্থার আধুনিকীকরণে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে। ভবিষ্যতে আরও ২৬০টি ব্রডগেজ কোচ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটে পড়া বাংলাদেশকে ৫ হাজার টন ডিজেল সরবরাহ করেছিল ভারত।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?