AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-US Trade Deal: বাংলাদেশ-পাকিস্তানের গায়ে জ্বালা ধরিয়ে শুল্ক কমছে ১৮ শতাংশে, আর কী কী ‘ডিল’ হল ভারত-আমেরিকার মধ্যে?

US Tariff on India: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। বাণিজ্যে আরও সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুল্ক কমার কথা জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, চুক্তি হয়ে গেলে অবিলম্বেই এই নতুন হারে শুল্ক কার্যকর হবে। 

India-US Trade Deal: বাংলাদেশ-পাকিস্তানের গায়ে জ্বালা ধরিয়ে শুল্ক কমছে ১৮ শতাংশে, আর কী কী 'ডিল' হল ভারত-আমেরিকার মধ্যে?
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Feb 03, 2026 | 7:14 AM
Share

নয়া দিল্লি: ভারত-আমেরিকার টানাপোড়েন, দ্বন্দ্বে অবশেষে ইতি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হতে চলেছে। এতে একদিকে যেমন ভারতের উপরে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কমবে, তেমনই দুই দেশের বাণিজ্যের বাজার আরও বিস্তৃত হবে। চুক্তিতে এখনও সিলমোহর না পড়লেও, আলোচনা চূড়ান্ত। কী কী সুবিধা পাবে ভারত? কী শর্তই বা মানতে হবে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। বাণিজ্যে আরও সুবিধা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুল্ক কমার কথা জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, চুক্তি হয়ে গেলে অবিলম্বেই এই নতুন হারে শুল্ক কার্যকর হবে।

অন্যদিকে, ট্রাম্প দাবি করেছেন যে ভারত এবার থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে। তার বদলে আমেরিকা ও ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে। যদিও প্রধানমন্ত্রী মোদীর পোস্টে এ কথা উল্লেখ নেই। পাশাপাশি আমেরিকার পণ্য আমদানিও বাড়াবে ভারত, এমনটাই দাবি করেছেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত নাকি আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে।

ট্রাম্প আরও দাবি করেছেন যে ভারত ট্যারিফ ও নন-ট্যারিফ ব্যারিয়ার কমিয়ে শূন্য কমবে।

প্রসঙ্গত, বাংলাদেশের উপরে ২০ শতাংশ এবং পাকিস্তানের কাছ থেকে ১৯ শতাংশ ট্যারিফ নেয় আমেরিকা। একধাক্কায় ভারতের উপর শুল্ক এই দুই প্রতিবেশী দেশের তুলনায় কমিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই ভারতের বাণিজ্যে আরও সুবিধা হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?