AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: দেশে প্রথমবার, অঙ্গ প্রতিস্থাপনের জন্য হার্ট পৌঁছে দিল বন্দে ভারত

Vande Bharat donor heart transport: রেল কর্তৃপক্ষের মতে, এই সাফল্য প্রমাণ করে দিল যে, উচ্চগতির সংযোগ, সময়ানুবর্তিতা এবং নির্ভরযোগ্য পরিষেবার কারণে বন্দে ভারত এক্সপ্রেস শুধু যাত্রী পরিবহণেই নয়, জরুরি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আধুনিক রেল পরিকাঠামো দেশের অঙ্গ প্রতিস্থাপন ও জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে সক্ষম বলেও মনে করছে ভারতীয় রেল।

Indian Railways: দেশে প্রথমবার, অঙ্গ প্রতিস্থাপনের জন্য হার্ট পৌঁছে দিল বন্দে ভারত
অঙ্গ প্রতিস্থাপনের জন্য বন্দে ভারতে নিয়ে যাওয়া হল হার্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2026 | 10:20 PM
Share

আহমেদাবাদ: দেশের স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে এক ঐতিহাসিক নজির গড়ল ভারতীয় রেল। প্রথমবার নিরাপদে হার্ট পরিবহণ করে সফল অঙ্গ প্রতিস্থাপনের পথ সুগম করল রেল কর্তৃপক্ষ। সুরাট থেকে আহমেদাবাদ পর্যন্ত মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর ক্যাপিটাল বন্দে ভারত এক্সপ্রেসে হার্ট নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হয়। পরে আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে সেটি সফলভাবে প্রতিস্থাপন করা হয়।

অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রতিটি মিনিট অত্যন্ত মূল্যবান। রেলের বক্তব্য, সেই কারণেই গোটা অভিযানে ছিল নিখুঁত পরিকল্পনা এবং ভারতীয় রেল, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), গুজরাট পুলিশ ও চিকিৎসক দলের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়। সময় নষ্ট না করে দ্রুত হার্ট হাসপাতালে পৌঁছে দিতে প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়।

এই বিশেষ অভিযানের জন্য আহমেদাবাদ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার পর্যন্ত একটি বিশেষ গ্রিন করিডর তৈরি করা হয়। আরপিএফ ও গুজরাট পুলিশের সহযোগিতায় যানজটমুক্ত এই করিডরের মাধ্যমে হার্ট-টি দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়। ফলে কোনও বিলম্ব ছাড়াই শুরু করা যায় প্রতিস্থাপনের প্রক্রিয়া।

এই সাফল্য প্রসঙ্গে আহমেদাবাদ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বেদ প্রকাশ বলেন, “ভারতীয় রেলের কাছে এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। বন্দে ভারত এক্সপ্রেসে সুরাট থেকে আহমেদাবাদে হার্ট পরিবহণের মাধ্যমে আমরা প্রমাণ করেছি, যাত্রী ও পণ্য পরিবহণের পাশাপাশি মানবসেবার ক্ষেত্রেও ভারতীয় রেল সমানভাবে দায়বদ্ধ। জীবনরক্ষাকারী এমন অভিযানে প্রতিটি মিনিট অমূল্য। ভারতীয় রেল, আরপিএফ, গুজরাট পুলিশ এবং চিকিৎসক দলের অসাধারণ সমন্বয়েই এই মিশন সফল হয়েছে। একটি মানুষের জীবন বাঁচানোর কাজে অংশ নিতে পারা আমাদের কাছে দায়িত্বের পাশাপাশি মানবসেবার সর্বোচ্চ কর্তব্য।”

রেল কর্তৃপক্ষের মতে, এই সাফল্য প্রমাণ করে দিল যে, উচ্চগতির সংযোগ, সময়ানুবর্তিতা এবং নির্ভরযোগ্য পরিষেবার কারণে বন্দে ভারত এক্সপ্রেস শুধু যাত্রী পরিবহণেই নয়, জরুরি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আধুনিক রেল পরিকাঠামো দেশের অঙ্গ প্রতিস্থাপন ও জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে সক্ষম বলেও মনে করছে ভারতীয় রেল।

এই ঐতিহাসিক অভিযানে সহযোগিতার জন্য আরপিএফ, গুজরাট রাজ্য পুলিশ, চিকিৎসক, অঙ্গ প্রতিস্থাপন সমন্বয়কারী এবং রেলকর্মীদের ধন্যবাদ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও দ্রুত সমন্বয়ের ফলেই সময়ের বিরুদ্ধে এই লড়াই সফল হয়েছে।

ভারতীয় রেলের বক্তব্য, এই নজির শুধু একটি সফল পরিবহণ নয়, বরং দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবায় রেলের ক্রমবর্ধমান ভূমিকার উজ্জ্বল উদাহরণ। নিরাপদ, নির্ভরযোগ্য ও দ্রুত পরিষেবা দেওয়ার অঙ্গীকারকে আরও শক্তিশালী করার পাশাপাশি মানবিক উদ্যোগে দেশের স্বাস্থ্যব্যবস্থার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এটি ভবিষ্যতের জন্যও এক নতুন দিশা দেখাল।

Follow Us