AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘বিকশিত ভারতের ভবিষ্যৎ নিয়ে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হচ্ছে’, কেন বললেন মোদী?

PM Modi at Global Fintech Fest: বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাতের প্রসঙ্গ তুলে মোদী বলেন, “বিশ্বের পরিস্থিতি কী, তা আপনারা সকলেই খুব ভালোভাবে জানেন। বিশ্ব এখন সংঘাত ও অনিশ্চয়তার একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জ্বালানি এবং পণ্য সরবরাহের শৃঙ্খলের উপর চাপ রয়েছে। বেশ কয়েক মাস ধরে এই পরিস্থিতি চলছে।"

PM Modi: 'বিকশিত ভারতের ভবিষ্যৎ নিয়ে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হচ্ছে', কেন বললেন মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
| Updated on: Sep 08, 2026 | 8:30 PM
Share

মুম্বই: বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে চলেছে ভারত। মঙ্গলবার ভারতের এই অর্থনৈতিক অগ্রগতির কথাই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। এদিন মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF) ২০২৬-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ফিনটেকের যাত্রা নজর কেড়েছে। এবং এর বৃদ্ধিতে UPI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফিনটেক নিয়ে কোনও আলোচনা UPI-কে বাদ দিয়ে সম্পূর্ণ হতে পারে না। একইসঙ্গে মোদী বলেন, বিশ্বে সংঘাত ও অনিশ্চয়তার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের GDP বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হয়েছে।

ভারতের ফিনটেকের গল্পে UPI অন্যতম প্রধান চালিকাশক্তি: মোদী

প্রধানমন্ত্রী বলেন, গত ২৫ অগস্ট UPI ১০ বছর পূর্ণ করেছে। আর ভারতে ফিনটেকের চমৎকার যাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি UPI। এটি এত বড় পরিবর্তন এনেছে যে UPI-কে বাদ দিয়ে ফিনটেক নিয়ে কোনও আলোচনা অসম্পূর্ণ মনে হয়।

‘বিশ্ব সংঘাত ও অনিশ্চয়তার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’

বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাতের প্রসঙ্গ তুলে মোদী বলেন, “বিশ্বের পরিস্থিতি কী, তা আপনারা সকলেই খুব ভালোভাবে জানেন। বিশ্ব এখন সংঘাত ও অনিশ্চয়তার একটি পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জ্বালানি এবং পণ্য সরবরাহের শৃঙ্খলের উপর চাপ রয়েছে। বেশ কয়েক মাস ধরে এই পরিস্থিতি চলছে। এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকটি বিশেষভাবে কঠিন ছিল। এমন সময়ে যখন ভারতের জিডিপি ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, তখন গোটা বিশ্ব ভারতের উপর নতুন করে আস্থা অর্জন করছে। সম্প্রতি জাপানের একটি ক্রেডিট রেটিং সংস্থা ভারতের সার্বভৌম রেটিং (দেশের সরকারের ঋণ পরিশোধের ক্ষমতা) ‘A’ ক্যাটেগরিতে উন্নীত করেছে।”

গ্লোবাল ফিনটেক ফেস্টে টানা তৃতীয় বছর যোগ দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “টানা তৃতীয়বার এখানে আসা প্রমাণ করে, বিকশিত ভারতের জন্য আপনারা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজ কতটা গুরুত্বপূর্ণ। যখনই আমি এখানে আসি, আগেরবারের তুলনায় আরও বেশি তরুণকে দেখতে পাই, আরও বেশি উদ্যম অনুভব করি। তাই বিকশিত ভারতের ভবিষ্যৎ নিয়ে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হচ্ছে।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ