AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CJP Protest: স্ট্র্যাটেজি ঠিক করাই ছিল! আটক হওয়ার পর সামনে এল দীপকের একটা ভিডিয়ো, কী বার্তা?

Jantar Mantar 2.0: ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, সিজেপির আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে অজিঙ্ক শিন্ডেকে। তিনি সিজেপির অর্গানাইজেশন ইন চার্জ। যতক্ষণ না দীপকে এবং অন্যান্য শীর্ষ নেতৃত্বরা ছাড়া পাচ্ছেন, ততক্ষণ অজিঙ্ক শিন্ডেই আন্দোলনের নেতৃত্ব দেবেন।   

CJP Protest: স্ট্র্যাটেজি ঠিক করাই ছিল! আটক হওয়ার পর সামনে এল দীপকের একটা ভিডিয়ো, কী বার্তা?
অভিজিৎ দীপকে ও অজিঙ্ক শিন্ডে।Image Credit: X
| Updated on: Oct 10, 2026 | 3:39 PM
Share

নয়া দিল্লি: আন্দোলনে নামার আগেই অভিজিৎ দীপকে জানত যে তাঁদের আটক বা গ্রেফতার করা হবে! আজ, শনিবার (১০ অক্টোবর) মুম্বই থেকে দিল্লিতে নামার সময়ই, বিমান থেকে আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে। তাঁর সঙ্গেই সিজেপির আরও দুই মুখ-সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। এরপরই অন্য একজনের হাতে আন্দোলনের ব্যাটন তুলে দিলেন দীপকে। কে তিনি?

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, সিজেপির আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে অজিঙ্ক শিন্ডেকে। তিনি সিজেপির অর্গানাইজেশন ইন চার্জ। যতক্ষণ না দীপকে এবং অন্যান্য শীর্ষ নেতৃত্বরা ছাড়া পাচ্ছেন, ততক্ষণ অজিঙ্ক শিন্ডেই আন্দোলনের নেতৃত্ব দেবেন।

আজ অভিজিৎ দীপকে আটক হওয়ার পরই সিজেপির এক্স হ্য়ান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করে। তাতে দীপকেকে দেখা যাচ্ছে। তিনি বলেন, “যদি আপনার এই ভিডিয়ো দেখেন, তার অর্থ আমায়, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছে। অজিঙ্ক এই আন্দোলনের নেতৃত্ব দেবে। ওকে সকলে অনুসরণ করো।”

ওই ভিডিয়োয় দীপকে আন্দোলনকারীদের অনুরোধ করেন যে তারা যেন যন্তর মন্তরের দিকে এগিয়ে যায়। যেখানেই আটকে দেওয়া হবে, সেখানেই আন্দোলন করো। দীপকে বলেন, “সরকার আমাদের একতায় ভয় পাচ্ছে। সকলে যন্তর মন্তরে আসুন। যদি পুলিশ আটকায়, তাহলে ওই জায়গাই যন্তর মন্তর বানিয়ে নিন।”

কে অজিঙ্ক শিন্ডে?

মহারাষ্ট্রের ছেলে অজিঙ্ক শিন্ডে। দীর্ঘদিন ধরেই অভিজিৎ দীপকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। ২০১৬ সালে গোয়ায় তাদের প্রথম দেখা ও পরিচয় হয়। এর আগে আম আদমি পার্টির মহারাষ্ট্রের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর হিসাবে কাজ করতেন। আম আদমি পার্টির হয়ে গোয়া নির্বাচনেও কাজ করেন। সেখানে হারের পর  মহারাষ্ট্রের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব নেন। এরপর ককরোচ জনতা পার্টি তৈরি হলে, দীপকের হাত ধরে সেখানে যোগ দেন।

Follow Us